রোনালদোর ৯৭তম মিনিটের গোলে আল নাসরের জয়

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ১০:৩৮আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১০:৩৮

খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে আত্মঘাতী গোলে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল আল নাসর। যোগ করা সময়ে পেনাল্টিতে কপাল খোলে তাদের। আল শাবাবের বিপক্ষে ৯৭তম মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে জয় পায় তার দল।

সৌদি প্রো লিগে শুক্রবার আল শাবাবকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। স্টপেজ টাইমের ১২তম মিনিটে প্রতিপক্ষ পেনাল্টি মিস করায় জয় হাতছাড়া হয়নি তাদের।

আব্দুলরহমান ঘারিবকে রবার্ট রেনান ফাউল করলে ১২ গজ দূর থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন রোনালদো। কিম সিউং গিউকে ভুল দিকে পাঠিয়ে মৌসুমের ষষ্ঠ গোল করেন তিনি।

৬৯তম মিনিটে আইমেরিক লাপোর্তের গোলে আল নাসর লিড নিয়েছিল। বদলি খেলোয়াড় আলী আলহাসান ৯০ মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে আল শাবাবকে গোল উপহার দেন।

রোনালদোর পেনাল্টি গোলের পরও নাটকের শেষ হয়নি। মোহামেদ সিমাকান বক্সের মধ্যে নাদের আল শাহারিকে ফেলে দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এবং আল শাবাব পেনাল্টি পায়। কিন্তু আব্দেররাজ্জাক হামদাল্লাহ গোলপোস্টে বল আঘাত করেন। তাতে মৌসুমের পঞ্চম জয় পায় আল নাসর, তাদের অর্জন ১৭ পয়েন্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপার খুব কাছে গিয়েও ব্যর্থ রোনালদো
বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!
রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের