পাঁচ ম্যাচ পর জিতলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
১৯ অক্টোবর ২০২৪, ২২:৩৪আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ২২:৩৪

এরিক টেন হ্যাগের বুকের ওপর পাহাড়সম বোঝা চেপে বসেছিল। একমাসেরও বেশি সময় ধরে জয় না পাওয়ায় তার চাকরি যায়যায় অবস্থা। অবশেষে স্বস্তির জয়ের দেখা পেলো তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের কাছে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে তারা।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জিতলো ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচের জয়খরা কাটিয়ে আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠলো তারা। ১০ পয়েন্ট নিয়ে ১২তম ব্রেন্টফোর্ড।

প্রথমার্ধের স্টপেজ টাইমে বিতর্কিত গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। কর্নার থেকে এথান পিনকের হেডে বল জালে জড়ানোর সময় মাঠে ইউনাইটেডের খেলোয়াড় ছিল ১০ জন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের কারণে মাথায় আঘাত পাওয়া মাথিয়াস ডি লিটকে রক্তপাত বন্ধ করতে টাচলাইনে যাওয়ার নির্দেশ দেন রেফারি স্যাম ব্যারোট।

বিরতির পর ঘুরে দাঁড়ায় ম্যানইউ। ৪৭তম মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের ক্রসে ছয় গজ বক্সের বাঁ পাশ থেকে চমৎকার ভলিতে সমতা ফেরান আলেহান্দ্রো গারনাচো।

৬২তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের ব্যাকহিল পাসে স্বাগতিকদের এগিয়ে দেন রাসমুস হয়লুন্দ। ডেনিস তারকা গোলকিপার মার্ক ফ্লেকেনের মাথার ওপর দিয়ে বল উড়িয়ে জাল কাঁপান।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম