সাফ নারী চ্যাম্পিয়নশিপ

ভুটানের বিপক্ষে একটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৪, ১৩:০৪আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৩:৩০

সাফ নারী চ্যাম্পিয়নশিপে একটু পর ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।  দুপুর পৌনে দুইটার এই ম্যাচে প্রতিপক্ষ ভুটান। এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছেন দলের ইংলিশ কোচ পিটার বাটলার। 

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে চোটের কারণে আগের ম্যাচে গোলদাতা শামসুন্নাহার জুনিয়র নেই।  তার জায়গায় সাগরিকা শুরু থেকে খেলবেন।এছাড়া অন্যরা আগের ম্যাচে খেলেছেন। 

ভুটানের সঙ্গে এ পর্যন্ত ৬ বার দেখা হয়েছে বাংলাদেশের।প্রতিবারই জিতেছে বাংলাদেশ। এর মধ্যে সাফেই দেখা হয়েছে ৪ বার। বাকি দুটি ম্যাচ ছিল ফিফা ফ্রেন্ডলি।

ম্যাচের আগে মিডফিল্ডার  মারিয়া বললেন, 'এই ভুটান আর আগের মতো নেই। অনেক তফাৎ। তারা এবার অনেক উন্নতি করেছে। এবার তাদের নিয়ে সতর্ক আমরা।'

বাংলাদেশের  একাদশ : রুপনা চাকমা, আফঈদা খন্দকার, মাসুরা পারভীন, শিউলী আজিম, সাবিনা খাতুন,  শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, সাগরিকা  ও তহুরা খাতুন।  

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী