নারায়ণগঞ্জে একাডেমি কাপ ফুটবলে গোল উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ অক্টোবর ২০২৪, ২০:৩৩আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ২০:৩৩

নারায়ণগঞ্জ জেলা শিশু কিশোর ঐক্যজোটের আয়োজনে এবং মডেল গ্রুপের পৃষ্ঠপোষকতায় আজ সোমবার শুরু হয়েছে শহীদ স্মৃতি একাডেমি কাপ অনূর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্ট। 

নারায়ণগঞ্জ পৌর ওসমানি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ও কাশিপুর ফুটবল একাডেমি। 

১৮টি একাডেমি নিয়ে আয়োজিত টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ৬-০ গোলে কাশিপুর ফুটবল একাডেমিকে হারায়। মোস্তাফিন ও রাফি ২টি করে গোল করেন। শিহাব, মুকিত ও নাইম একটি করে গোল করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন। 

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও  ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় তারকা ফুটবলার সম্রাট হোসেন এমিলি, আমিনুল ইসলাম আমান, রেজাউল করিম লিটন, আজমল হোসেন বিদ্যুৎ,  ওয়ালী ফয়সাল, সাবেক জাতীয় ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাকারিয়া ইমতিয়াজ ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব খলিলুর রহমান দোলন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি