ট্রফি নিয়ে ফিরছেন সাবিনারা, প্রস্তুত ছাদখোলা বাস

  বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ১১:১৯আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৩:৩৩

টানা দুবার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই অর্জনের পর তাদের বরণ করে নিতে প্রস্তুত দেশের জনগণ। কাঠমান্ডুর হোটেলে আনন্দময় রাতের পর এক সকাল কেটেছে। বৃহস্পতিবার দুপুরেই ঢাকায় ফিরছে সাবিনা-তহুরা-শামসুন্নাহার জুনিয়রের দল। তাদের জন্য বিমানবন্দরে ছাদখোলা বাসও প্রস্তুত থাকছে। তাতে চড়ে শহর প্রদক্ষিণ করবে পুরো দল।

স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। রাতেই দশরথ স্টেডিয়ামে এক পশলা উৎসব হয়েছে। টুর্নামেন্ট সেরা ঋতুপর্ণা চাকমা তো আনন্দে মাতোয়ারা। তার গোলেই বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়েছে। শুধু ঋতুপর্ণা নন, দলের সব খেলোয়াড়ের আনন্দ ছিল দেখার মতো।

এখন দেশের মাটিতে তাদের সংবর্ধনার জন্য ঢাকায় ছাদখোলা বাসে আরেক পশলা উৎসব হবে। কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে কিছুক্ষণ পর বাসটি বিমানবন্দরের উদ্দেশে রওনা হবে। সাবিনারা ছাদ খোলা বাসে করেই শহর প্রদক্ষিণ করে বাফুফে ভবনে পৌঁছাবে।

বিআরটিসি বাসটি খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়েছে। দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবিও স্থাপিত হয়েছে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে থাকছে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে থাকছে সেরা গোলকিপার রুপনা চাকমার ট্রফি নেয়ার মুহূর্ত।

সাবিনারা চেয়েছিলেন শিরোপা জিততে পারলে যেন এমন ছাদখোলা বাসে করে আবারও উৎসব করতে পারেন। তাদের সেই ইচ্ছাটাই বাফুফে পূরণ করছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের