সাফজয়ী দলকে কত টাকা পুরস্কার দেওয়া হবে, জানালো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ১৯:৪৪আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৩:২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য সব ফেডারেশন ও ক্রীড়াবিদদের পাশে থাকার রেওয়াজ বেশ পুরোনো। ২০২২ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনারা। সেবার ৫০ লাখ টাকা পুরস্কার দিয়েছিল বিসিবি। বুধবার নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। তাদের অনন্য এই কীর্তির জন্য এবারও পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার রাতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ধরে রেখেছে ২০২২ সালে জেতা দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা। বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর সংবাদমাধ্যমে ফারুক আহমেদ অর্থ পুরস্কারের ঘোষণা দেন। সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারবো ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে।’

গতবার ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হলেও এবার টাকার অংক কত হবে সেটা প্রথমে খোলাসা করেছিলেন না ফারুক। তিনি বলেছেন, ‘(পুরস্কারের) পরিমাণটা... দেখি! সব কথা আমি একা বলে দিলে অন্য পরিচালকরা রাগ করতে পারে (হাসি)। তবে হ্যাঁ, ভালো একটা পরিমাণ দেওয়া হবে। আমরা যতটুকু পারি।’

রাত হতেই বিসিবি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, বাংলাদেশের নারী ফুটবলারদের এই সাফল্যের স্বীকৃতিতে তাদেরকে দেওয়া হবে ২০ লাখ টাকা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের