ওলমোর জোড়া গোলে ডার্বি জিতলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২৪, ২৩:৩৪আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২৩:৩৪

সামার সাইনিং দানি ওলমোর দুটি চমৎকার ফিনিশিংয়ে লা লিগায় ডার্বি জিতলো বার্সেলোনা। স্কোরশিটে নাম লেখান রাফিনহাও। এস্পানিওলের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে কাতালান জায়ান্টরা।

প্রথমার্ধেই বার্সা জয় সুনিশ্চিত করে ফেলে। এই সময়ে তাদের সামনে কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি এস্পানিওল। 

মাত্র ১২ মিনিটে এগিয়ে যায় বার্সা। লামিনে ইয়ামাল এস্পানিওলের ডিফেন্স চেড়া পাস দেন। প্রথম শটেই জোয়ান গার্সিয়াকে পরাস্ত করেন ওলমো।

১১ মিনিট পর মার্ক কাসাদো এস্পানিওলের রক্ষণকে ফাঁকি দিয়ে বল বাড়ান। সামনে এগোতে থাকা রাফিনহা সহজেই গার্সিয়ার মাথার ওপর দিয়ে জালে বল জড়ান। ওলমো তার দ্বিতীয় গোল করেন ৩১ মিনিটে। লম্বা শটে স্প্যানিশ তারকা ৩-০ করেন।

এস্পানিওল বার্সার রক্ষণ ফাঁকি দিয়ে কয়েকবার বল পেয়ে হুমকি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু জালের দেখা পায়নি। ম্যাচের ৬৩ মিনিটে হাভিয়ের পুয়াদো একটি গোল শোধ দেন বার্সাকে।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান বাড়ালো বার্সা। ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্টে দুইয়ে মাদ্রিদ ক্লাব।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ