আবারও ছিটকে গেলেন নেইমার, শঙ্কায় আল হিলাল ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২৪, ১৩:৩৫আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৩:৩৫

ইনজুরি পিছু ছাড়ছে না নেইমারের। এক বছর বাইরে থাকার পর আবারও ছিটকে গেলেন তিনি। এবার অবশ্য মাঠের বাইরে থাকবেন ৪ থেকে ৬ সপ্তাহের মতো।

আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তিনি। নতুন করে ইনজুরিতে পড়ায় সৌদি ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। 

১২ মাসের ইনজুরি বিরতির পর ক্লাবের হয়ে দুটি ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। ইরানের ইস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলে জয়ের দিন অবশ্য বদলি হয়ে ৫৮ মিনিটে খেলতে নেমেছিলেন। কিন্তু সুবিধা করত পারেননি। খেলার এক পর্যায়ে টান লাগে পায়ে। তিন মিনিট বাকি থাকতে আবারও মাঠ ছেড়ে গেছেন। 

নেইমারের চোট নিয়ে বিস্তারিত জানান আল হিলাল কোচ হোর্হে জেসুস। বুধবার রিয়াদে তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যবশত ইনজুরিটা কম গুরুতর নয়। মনে হয়েছে সে পেশিতে মারাত্মক যন্ত্রণা পাচ্ছে। ব্যাপারটা হাঁটুর নয়।’     

ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, নেইমারের হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। চিকিৎসা ও পুনর্বাসন মিলে তার মাঠে ফিরতে ৪-৬ সপ্তাহ সময় লাগতে পারে। 

অবশ্য নেইমারের ইনজুরিতে সৌদি গণমাধ্যমে তার ক্যারিয়ার নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে। তারা বলছে, এবার ব্রাজিলিয়ান তারকাকে হয়তো আর নিবন্ধন করা হবে না। যেহেতু তার চুক্তির মেয়াদ ২০২৫ সালের জুনে শেষ হবে।  

২০২৩ সালের আগস্টে চুক্তিবদ্ধ হওয়ার পর ১৯ বারের সৌদি চ্যাম্পিয়নদের হয়ে মাত্র ৭ ম্যাচই খেলতে পেরেছেন নেইমার। এই মুহূর্তে ঘরোয়া লিগে খেলার জন্য নেইমার নিবন্ধিত নন। কারণ ইতোমধ্যেই ক্লাবটিতে ১০ জন বিদেশি খেলোয়াড়ের পূর্ণ কন্টিনজেন্ট রয়েছে। তবে তার মহাদেশীয় টুর্নামেন্টে খেলতে বাধা নেই। নিবন্ধনের নতুন উইন্ডো উন্মুক্ত হবে আগামী জানুয়ারি।   

/এফআইআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি