ভিনিসিয়ুসের গোলে আনচেলত্তির ব্রাজিল বিশ্বকাপে

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৫, ০৮:৪৪আপডেট : ১১ জুন ২০২৫, ০৯:১৭

কার্লো আনচেলত্তির ব্রাজিল অধ্যায়ের শুরুটা যুতসই ছিল না। ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তার দল। বুধবার ঘরের মাঠে ইতালিয়ান কোচের অভিষেক হলো স্মরণীয়। প্যারাগুয়ের বিপক্ষে সাও পাওলোর করিন্থিয়ান্সে ১-০ গোলে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই জিতে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আনচেলত্তি তার ৬৬তম জন্মদিনে সেলেসাওদের কাছ থেকে দারুণ উপহার পেয়ে গেলেন।

১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনার পর ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ চূড়ান্ত করেছে। প্রথম ছয় দল সরাসরি মূল পর্বে খেলবে।

এদিন দলের একমাত্র গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের সাবেক কোচের অধীনে ব্রাজিলে এটি তার প্রথম গোল।

রাফিনহা প্রতিপক্ষের খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে বলের দখল হারান। আলগা বল পেয়ে ম্যাথিউস কুনহা দ্রুত পাস দেন গোলমুখের সামনে। ভিনিসিয়ুস স্লাইড করে জাল কাঁপান ৪৪ মিনিটে।

এর আগে ৩৭ মিনিটে কুনহা সহজ সুযোগ নষ্ট করেন। মার্তিনেল্লির ভাসানো বলে খালি জালে বল জড়াতে পারেননি তিনি। হেড করতে গিয়ে বলের নাগাল পাননি কুনহা। তবে তারই বানিয়ে দেওয়া বলে বিরতির আগে লিড নেয় ব্রাজিল এবং সেই গোল পার্থক্য গড়ে দেয় ম্যাচের।

ব্রাজিল ১২ মিনিটেও এগিয়ে যেতে পারতো। কিন্তু কুনহার গোলমুখের সামনে দেওয়া ক্রসে ভিনিসিয়ুস পা বাড়ালেও বল জালে রাখতে পারেননি।

৭৭ মিনিটে রাফিনহার শট রুখে দেন প্যারাগুয়ে কিপার। দুই মিনিট পর হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস। বেঞ্চেই তার চিকিৎসা চলেছে। তেমন গুরুতর কিছু হয়নি বলে ধারণা করা হচ্ছে।

/এফএইচএম/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি