ব্যালন ডি’অর

রদ্রির কাছে ৪১ পয়েন্টে হেরেছেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২৪, ১৩:৪৮আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১৩:৪৮

ভিনিসিয়ুসকে পেছনে ফেলে মর্যাদার ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন রদ্রি। তার পর থেকেই পুরস্কারকে কেন্দ্র করে চলেছে নানামুখী আলোচনা। বলা হয়েছে ফুটবল রাজনীতির শিকার হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে ব্যালন ডি’অর আয়োজক ফ্রান্স ফুটবলের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ভোটে অল্প ব্যবধানেই হেরেছেন তিনি। সেই ব্যবধানটা ছিল মাত্র ৪১ পয়েন্টের।

ভোটাভুটিতে ৯৯ সাংবাদিকের মধ্যে আবার পাঁচজন রদ্রিকে তাদের শীর্ষ দশের তালিকায় রাখেননি। ভিনিয়ুসের বেলায় এমনটা করেছেন মাত্র ৩ সাংবাদিক।  

ভোটাভুটিতে দেখা গেছে রদ্রি পেয়েছেন ১১৭০ পয়েন্ট। আর রিয়াল মাদ্রিদ তারকা ভিনি পেয়েছেন ১১২৯ পয়েন্ট। 

ভিনি পুরস্কার পাচ্ছেন না- এমন আগাম সংবাদ পেয়ে প্যারিসের পুরো অনুষ্ঠানই বয়কট করে রিয়াল মাদ্রিদ। অথচ পুরো মৌসুমে যেভাবে আলো ছড়িয়েছেন, তাতে করে অনেকেই পুরস্কারের জন্য ফেভারিট মনে করেছিলেন তাকে। রিয়ালের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও সুপার কোপার শিরোপা।    

ভোটের মাধ্যমে ৯৯জনের প্রত্যেকে ১০ জনের তালিকা দিতো। যার প্রথমটির জন্য পয়েন্ট থাকতো ১৫। তার পর ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ এবং দশম স্থানের জন্য ১টি পয়েন্ট। যার মানে হচ্ছে ভোটের জন্য থাকছে সব মিলে ৬ হাজার ৬৩৩ পয়েন্ট। 

৯৯ বিচারকের তালিকার মধ্যে ৪৯জনের তালিকায় শীর্ষে ছিলেন রদ্রি। আর ভিনি শীর্ষে ছিলেন ৩৫জনের তালিকায়। তালিকায় অবাক করার মতো ভোটও পড়েছিল। আতালান্তাকে ইউরোপা লিগ জেতানো আদেমোলা লুকম্যানকে শীর্ষে রেখেছিলেন এক সাংবাদিক। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের