ভিনিসিয়ুসের হ্যাটট্রিকে জয়ে ফিরলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২৪, ২১:০৪আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ২১:২৯

বার্সেলোনা ও এসি মিলানের কাছে টানা হারের পর রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়ালো গোল উৎসব করে। ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে তারা। শনিবার লা লিগায় দুর্দান্ত এই জয়ে হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। জুড বেলিংহ্যাম ১৪ ম্যাচের গোলখরা কাটিয়েছেন। এই মৌসুমে এটি তার প্রথম গোল। ক্লাব ফুটবলে ৬ মাস পর গোল করলেন ইংলিশ মিডফিল্ডার।

লা লিগায় বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। কদিন আগে চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের কাছেও ৩-১ গোলে হারে তারা। আত্মবিশ্বাস ফেরাতে ওসাসুনার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। দলের প্রাণভোমরা ভিনিসিয়ুসের নৈপুণ্যে জয়ে ফিরলো তারা।

এনিয়ে চলতি মৌসুমে দ্বিতীয় হ্যাটট্রিক করলেন ভিনিসিয়ুস। গত মাসে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে তিনবার জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধে দুই গোল করে রিয়াল। ৩৪ মিনিটে ভিনিসিয়ুসকে দিয়ে প্রথম গোল করানোর আট মিনিট পর জাল কাঁপান বেলিংহ্যাম। বিরতির তিন মিনিট আগে ইংলিশ মিডফিল্ডার রাউলের থ্রু বল থেকে বল নিয়ে বক্সে ঢুকে গোলকিপার সার্জিও হেরেরার মাথার ওপর দিয়ে জালে ঠেলে দেন।

দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব্যবধানে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়ুস। ৬১তম মিনিটে সতীর্থ কিপার আন্দ্রে লুনিনের কাছ থেকে ফাস্ট ব্রেকে বল পেয়ে ৩-০ করেন ব্রাজিলিয়ান তারকা। ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে ৬৯তম মিনিটে হ্যাটট্রিক করেন তিনি।

এই জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট রিয়ালের। সমান ম্যাচ খেলা বার্সার (৩৩) চেয়ে ৬ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম