নিগারের সঙ্গে সাবিনা-ঋতুপর্ণার কিছুক্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ২২:১১আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ২২:৩৮

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে বাংলাদেশের মেয়েরা এখন বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে খেলার মাঠে নয়, বিভিন্ন মিডিয়া ও সংস্থায় সাক্ষাৎকার কিংবা অনেকটা সংবর্ধনা নিয়ে। এই তো আজ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ফাইনালে জয়সূচক গোলদাতা ঋতুপর্ণা চাকমা গিয়েছিলেন বিসিবিতে। সেখানে এক অনুষ্ঠানের জন্য নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে খেলার নানান দিক নিয়ে গল্প করেছেন দুজন।

আধঘণ্টা ব্যাপী অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় ছিলেন নিগার নিজেই। আর সাবিনা ও ঋতুপর্ণা নিজের কথা বলে গেছেন। সাবিনা যেমন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। ফুটবল, পারিবারিক ও ক্যারিয়ারসহ নানা দিক নিয়ে।’

বিসিবিতে নিগার, সাবিনা ও ঋতুপর্ণা আর ঋতুপর্ণা হেসেই বললেন, ‘জ্যোতি আপুর উপস্থাপনায় প্রাণবন্ত আলোচনা হয়েছে। নিজেদের কথা আমরা ভাগাভাগি করে নিয়েছি। অনেক বিষয় উঠে এসেছিল গল্পে। তবে এখনই তার পুরোটা বলতে চাই না। যখন অন এয়ার হবে তখন সবাই দেখতে পাবেন।’

সাবিনা নিজে তার জার্সিও উপহার দিয়েছেন নিগারকে। ক্রিকেটের দলনেতাও দুজনকে তার জার্সি দিয়েছেন। তিনজনই আবার ক্রিকেট ব্যাট ও বল নিয়ে ফটোসেশন করেছেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের