হারের পর রেফারির ভুল সিদ্ধান্তকে কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা কোচ

  স্পোর্টস ডেস্ক
১১ নভেম্বর ২০২৪, ১২:৫৪আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১২:৫৪

লা লিগায় রিয়াল সোসিয়েদাদের কাছে ১-০ গোলে হারের ধাক্কা খেয়েছে বার্সেলোনা। একই ম্যাচে আবার রবের্ত লেভানডোভস্কির একটি গোল বিতর্কিতভাবে বাতিলও হয়েছে। পরাজয়ের পর রেফারির ভুলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। 

৩৩ মিনিটে শেরালডো বেকারের একমাত্র গোলটি মৌসুমে বার্সাকে দ্বিতীয় হারের তিক্ত স্বাদ দিয়েছে। তাতে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে  ৬।  ম্যাচও খেলেছে একটি বেশি। একই ম্যাচে অবশ্য লেভানভোস্কি জাল কাঁপিয়েছিলেন ঠিকই। কিন্তু অফসাইডে সেটি বাতিল হয়েছে। শুরুর দিকে এই বাতিল হওয়া গোলটি নিয়েই চলছে তর্ক-বিতর্ক। প্রশ্ন উঠেছে পোলিশ তারকা আসলেই সেই মুহূর্তে অফসাইডে ছিলেন কিনা।  বার্সা কোচ ফ্লিক অবশ্য রাখঢাক করেননি।  ম্যাচের পর সরাসরি বলেছেন, ‘এটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা একেবারে পরিষ্কার। কিন্তু আমাদের সেটাই গ্রহণ করতে হবে।’

রেফারিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেছেন, ‘আসলে ভুলটা রেফারির নয়। আমরা মানুষ। মানুষই ভুল করে থাকে। তবে আজকের ভুলটা অনেক বড় ছিল।’

গোড়ালির চোটে ম্যাচ খেলা হয়নি টিনএজ তারকা লামিনে ইয়ামালের। এই মৌসুমে প্রথমবারের মতো এমন ম্যাচ গেলো যেখানে কাতালানরা একটি গোলও পায়নি! লক্ষ্যে ছিল না কোনও  শট। বরং দৃঢ়তা দেখিয়েছে সোসিয়েদাদ। তাই হারের পর নিজেদের ভুলগুলোও এড়িয়ে যাচ্ছেন না ফ্লিক, ‘হারের দায়টা অবশ্যই আমাদের ওপর পড়ে। আমরা আরও ভালো খেলতে পারতাম। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। এটাই সত্যি।’

/এফআইআর/  
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের