ইসরায়েল-ফ্রান্স ম্যাচ ঘিরে কড়া নিরাপত্তা

  স্পোর্টস ডেস্ক
১৪ নভেম্বর ২০২৪, ১৫:১৮আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৫:১৯

উয়েফা নেশন্স লিগে শেষ আটের লক্ষ্য নিয়ে আজ প্যারিসে বৃহস্পতিবার রাতে নামছে ফ্রান্স। প্রতিপক্ষ ইসরায়েল। অথচ ম্যাচটা আলোচনায় ভিন্ন কারণে। সহিংসতার আশঙ্কায় কড়া নিরাপত্তার মধ্যে ম্যাচটা হতে যাচ্ছে। 

কড়া নিরাপত্তার কারণ ইসরায়েলি ভক্তদের ওপর সম্ভাব্য হানার আশঙ্কা। গত সপ্তাহে আমস্টারডামেই হামলার শিকার হয়েছেন তারা। 

ম্যাচটা অনুষ্ঠিত হবে ফ্রান্সের স্তাদে দে ফ্রান্সে। প্যারিসের পুলিশ প্রধান ম্যাচটাকে উচ্চ ঝুঁকি সম্পন্ন মনে করছেন। ইসরায়েলও তাদের ভক্তদের ম্যাচটা এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছে। তারা মনে করছেন, নেদারল্যান্ডসের মতোই আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম নিতে পারে। 

আমস্টারডামে ইসরায়েলি ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও আয়াক্সের মধ্যে ইউরোপা লিগের ম্যাচের আগে ও পরে সহিংসতার ঘটনা ঘটে। 

ডাচ পুলিশের বক্তব্য হচ্ছে ঝামেলার সূত্রপাত করেছেন ম্যাকাবি ভক্তরাই। তারা আগের রাতে ফিলিস্তিনি একটি পতাকায় আগুন ধরিয়ে দিয়েছিলেন। ভাঙচুর করে একটি ট্যাক্সি।  তার পর ৭ নভেম্বর ম্যাকাবি তেল আবিবের ভক্তদের স্কুটারে করে ধাওয়া ও মারধর করা হয়েছে।  

এই ঘটনার রেশ থাকায় প্যারিসে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্যারিসে ও স্টেডিয়ামের আশেপাশে এই ম্যাচকে কেন্দ্র করে ৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।  পুলিশ মোতায়েন থাকবে মাঠের ভেতরেও। যা সচরাচর দেখা যায় না। ইসায়েলি দলকেও দেওয়া হবে কঠোর নিরাপত্তা। বিশেষ করে মাঠে আসার আগ মুহূর্তে। 

অবশ্য শোনা যাচ্ছে নিরাপত্তার বাড়াবাড়িতে দর্শক উপস্থিতি কম হতে পারে। ৮০ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামে দর্শক আসতে পারেন মাত্র ১৩ হাজার! এমনই ইঙ্গিত দিয়েয়ছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু।

/এফআইআর/ 
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী