খুলনায় আগ্নেয়াস্ত্র, মাদকসহ বিএনপি ও যুবদল নেতা গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২১ জুন ২০২৫, ১৯:০১আপডেট : ২১ জুন ২০২৫, ১৯:০১

অস্ত্র, গুলি, মাদকসহ খুলনা মহানগরের ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন মোল্লা ওরফে বুলবুল, নগর যুবদলের সাবেক সদস্য তৌহিদুর রহমানসহ চার জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি শটগান, দুটি তাজা গুলি, দুটি কার্তুজ, ১০৫ পিস ইয়াবা ও কয়েকটি দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত নগরের টুটপাড়া তালতলা মেইন রোড এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী ও খুলনা থানা পুলিশ। গ্রেফতার অপর দুজন হলেন- যুবদল নেতা তৌহিদুর রহমানের ছেলে তাসফিকুর রহমান ও টুটপাড়া তালতলা মেইন রোড এলাকার আরিফ হোসেন। এর মধ্যে সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে খুলনা থানায় তিনটি এবং তৌহিদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার অস্ত্র ও মাদকের উৎস, সেগুলো কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কিনা, কিংবা ভবিষ্যতে ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা—এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবির বলেন, সালাউদ্দিন মোল্লা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তৌহিদুর রহমান সাবেক নগর যুবদলের সদস্য। যুবদলের কমিটি ভেঙে যাওয়ায় বর্তমানে তার কোনও সদস্য পদ নেই।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের