রোনালদোর জোড়ায় কোয়ার্টার ফাইনালে পর্তুগাল 

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ১১:০০আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১১:১১

নেশন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়ায় তারা পোল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে। 

সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে শুরুর গোলটি এনে দেন রাফায়েল লিয়াও। ৭২ মিনিটে পোল্যান্ডের হ্যান্ডবলে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনালদো। স্বাগতিকরা তার পর ৮ মিনিটের ব্যবধানে আরও তিনটি গোল করেছে। যার প্রথমটি করেন ব্রুনো ফার্নান্দেস। পরের দুটি করেছেন পেদ্রো নেতো ও ক্রিস্টিয়ানো রোনালদো। ৮৭ মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলটি ছিল দর্শনীয় বাইসাইকেল কিকে। যা ছিল জাতীয় দলের হয়ে তার ১৩৫তম।  তার পর ৮৮ মিনিটে পোল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোলটি বদলি হয়ে নামা ডমিনিক মার্সজুক।  

টুর্নামেন্টে অপরাজিত ও ২০১৯ সালের বিজয়ী পর্তুগাল ‘এ’ লিগের গ্রুপ ১- এ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। তাছাড়া টানা চতুর্থবার শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে।   

গোলশূন্য থাকা প্রথমার্ধে পর্তুগালকে বেশ সংগ্রাম করতে হয়েছে। পোল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা রবের্ত লেভানডোভস্কি চোটের কারণে না থাকার পরেও তারা পর্তুগিজদের রক্ষণে ত্রাস ছড়িয়েছে। বিরতির আগে লক্ষ্য বরাবর নিয়েছে ৩টি শট। অথচ স্বাগতিকদের এই অর্ধে ছিল না একটিও! ১২ মিনিটেই বেরেজিনস্কি প্রথম গোলের দেখা পেতে যাচ্ছিলেন। পর্তুগিজ গোলকিপার ডিয়েগো কস্তা নির্ধারিত স্থানে থাকায় ধরে ফেলেন তার হেড। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম