জনি-পাপনের দুর্দান্ত গোলে মালদ্বীপকে হারালো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৪, ২০:০৬আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২০:২২

শেষ দিকে এসে কোচ হাভিয়ের কাবরেরা মিডফিল্ডার পাপন সিংহকে মাঠে নামান। কে ভেবেছিল সেই তিনিই হবেন বাংলাদেশের ত্রাতা! শাহরিয়ার ইমনের দারুণ এক ক্রসে পাপন জাল কাঁপান। তাতেই ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয় ও শেষটিতে বাংলাদেশ পিছিয়ে থেকে ২-১ গোলে মালদ্বীপকে হারিয়েছে। পাপনের আগে মজিবর রহমান জনি সমতাসূচক গোলটি করেছিলেন।

বাংলাদেশ শুরুটা করেছে কাজেম শাহর জায়গায় মজিবর রহমান জনিকে একাদশে নামিয়ে। আর শুরু থেকে খেলার সুযোগ পেয়ে তার গোলেই বাংলাদেশ সমতায় ফিরেছে। এর আগে অধিনায়ক তপু বর্মণের ভুলে স্বাগতিকরা পিছিয়ে পড়ে। আলি ফাসির আজকেও গোল করে মালদ্বীপকে শুরুতে এগিয়ে নেন। 

শনিবার কিংস অ্যারেনাতে একাদশে একটি পরিবর্তন রেখে হাভিয়ের কাবরেরার শিষ্যরা মাঠে খেলেছে। আজকের একাদশে নেই আগের ম্যাচে খেলা কানাডা প্রবাসী সৈয়দ কাজেম। তার জায়গায় আগের ম্যাচে বদলি খেলা জনি সুযোগ পান।

ম্যাচের শুরু থেকে মালদ্বীপ খোলস ছেড়ে বেরিয়ে এসে ৪-২-৩-১ ছকে খেলছে। প্রেসিং ফুটবল তো ছিলই। সেক্ষেত্রে বাংলাদেশ বিল্ডআপ করে খেলার চেষ্টা করেছে। নিচ থেকে খেলা তৈরি করে আক্রমণ করার চেষ্টা। তবে আগের ম্যাচের মতো সুবর্ণ সুযোগ সেভাবে তৈরি করতে পেরেছে কমই। তাই আক্রমণে মালদ্বীপ ছিল এগিয়ে।

১৯ মিনিটে বক্সের বাইরে থেকে ফাসিরের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট।

আগের ম্যাচে গোল এসেছিল ১৮ মিনিটে। আজ হয়েছে ২৩ মিনিটে। তপুর ভুলের মাশুল দিতে হয়েছে। ফাসির আরও একবার বাংলাদেশের হৃদয় ভাঙেন। তপুর শট গিয়ে পড়ে মালদ্বীপের একজনের পায়ে, সেখান থেকে ডিফেন্স চেড়া পাস ফাসির পেয়ে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে বাঁ পায়ে আলতো করে জড়িয়ে দেন জালে। তপু আটকানোর চেষ্টা করেন ফাসিরকে, কিন্তু গোল বাঁচাতে পারেননি।

তবে পিছিয়ে থেকে বাংলাদেশ বলার মতো দুটি সুযোগ পায়। ২৮ মিনিটে রাকিবের শট পোস্টের অনেক দূর দিয়ে যায়।

৪০ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট হয়েছে। রাকিবের নিচু ক্রসে ফাহিম চলতি বলে প্লেসিং করলে গোলকিপার একটু পাশে সরে হাত দিয়ে প্রতিহত করেন। ফিরতি বলে মোরসালিনের শট পোস্টের অনেক ওপর দিয়ে যায়।

জনির সমতা ফেরানো গোল

তিন মিনিট পর জনি দারুণ এক গোলে গ্যালারিতে আনন্দের বন্যা বইয়ে দেন। বক্সের বাইরে থেকে মোরসালিনের পাসে এক ডিফেন্ডারকে ডজ দিয়ে চার জনের মাঝ দিয়ে দারুণভাবে জায়গা বের করে নিয়ে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান তিনি। গোলকিপার বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েও গোল বাঁচাতে পারেননি।

বিরতির পর আবার বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের কাছে রাখে।

৪৯ মিনিটে ভালো সুযোগ ছিল। রাকিব বক্সের বাইরে এক জনকে ডজ দিয়ে বাঁ পায়ের বুলেট গতির শট জালে জড়ানোর আগ মুহূর্তে গোলকিপার হুসেইন শরীফ এক হাত দিয়ে কোনোমতে প্রতিহত করে ব্যবধান বাড়তে দেননি।

৫৩ মিনিটে মালদ্বীপের একজনের ক্রস থেকে আহমেদ রিজুভানের হেড গোলকিপার রুখে দিয়ে তাদেরকেও এগিয়ে যেতে দেননি। রহমত মিয়া, শাহরিয়ার ইমন, চন্দন রায় নামেন মাঠে। আক্রমণে গতি আরও বাড়ে।

৭৭ মিনিটে আবার মোরসালিনের জায়গায় পিয়াস আহমেদ নোভার অভিষেক হয়। ৮৪ মিনিটে অভিষেকটা স্মরণীয় করতে পারতেন তিনি গোল করে। কিন্তু শাহরিয়ার ইমনের শট গোলকিপার শরীফ ঠিকমতো তালুতে জমাতে পারেননি, ফিরতি বলে সামনে থাকা নোভার দুর্বল শট আস্তে আস্তে বারের পাশ দিয়ে যায়। ৮৮ মিনিটে রহমতের ফ্রি কিকে তপুর হেডও একইভাবে লক্ষ্যভ্রষ্ট হয়।

এরপরই পাপন বদলি হন, সোহেল রানার জায়গায় নামেন। যোগ করা সময়ে তার গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শাহরিয়ার ইমনের নিঁখুত ক্রসে পাপন বক্সের ভেতর থেকে দারুণ এক প্লেসিং শটে জালে বল ঠেলে দেন।

বছরটা বাংলাদেশ জয় দিয়ে শেষ করতে পেরেছে, এটাই বড় আনন্দের।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের