মেসির কাছে ক্ষমা চাইলেন প্যারাগুয়ে ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ২৩:০৪আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২৩:০৪

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ ভুলে যেতে চাইবেন লিওনেল মেসি। একে তো আর্জেন্টিনার অধিনায়কের মাঠের পারফরম্যান্সে ছিলেন বিবর্ণ, দলও হেরে গেছে ২-১ গোলে। রেফারির সঙ্গেও তুমুল বাকযুদ্ধ চলেছে। একটা সময় প্যারাগুয়ান ভক্ত-সমর্থকরা তার দিকে বোতলও ছুড়ে মারেন। আর এই ঘটনায় আটবারের ব্যালন ডি’অর জয়ীর কাছে ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেত।

এস্তাদিও দিফেনসোরেস দেল চাকোতে মেসিকে মূলত তার স্বভাবজাত খেলা খেলতে দেননি আলদেরেত। ইন্টার মায়ামি তারকাকে বেশ কয়েকবার কড়া ট্যাকেল করেছেন তিনি। একটা সময় মেসি রেফারি অ্যান্ডারসন ডারোনকোর কাছে অভিযোগও করেন। তবে তিনি তা আমলে নেননি। হতাশ হয়ে রেফারিকে উদ্দেশ্য করে মেসি বলেন, ‘তুমি একটা কাপুরুষ। তোমাকে ভালো লাগেনি।’

আরেকবার কর্নার কিক নেওয়ার সময় মেসির দিকে প্যারাগুয়ে ভক্তরা বোতল ছুড়ে মারেন। ভক্তদের এই আচরণে দুঃখ প্রকাশ করেছেন আলদেরেত।

তিনি ইনস্টাগ্রামে মেসিকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘প্রিয় লিও মেসি, তোমার দিকে কেউ বোতল ছুড়ে মেরেছিল। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমার দেশের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। তুমি এখানকার লাখো মানুষের জন্য আইডল এবং সারা বিশ্বের কাছেও। আমরা এই অসম্মানজনক আচরণের জন্য গভীরভাবে অনুতপ্ত, যেটা তোমার প্রতি আমাদের ভালোবাসার অনুভূতি প্রকাশ করে না।’

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের