ম্যাচ শেষ করেনি কসোভো, রোমানিয়াকে জয়ী ঘোষণা

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ১২:১২আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২:১২

নেশন্স লিগে ম্যাচ শেষ না করেই মাঠ ছেড়েছে কসোভো। তাতে রোমানিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে  উয়েফা। 

ম্যাচটা ছিল ‘সি’ লিগের গ্রুপ দুইয়ের। গ্রুপের শীর্ষ দল রোমানিয়া দুইয়ে থাকা কসোভোর মুখোমুখি হয়েছিল। যেভাবে ম্যাচটা এগোচ্ছিল ড্রই ছিল সম্ভাব্য ফল। শেষ দিকে স্কোর ছিল ০-০। কিন্তু যোগ হওয়া সময়ে স্বাগতিক দর্শকদের বিরুদ্ধে সার্বিয়াপন্থী শ্লোগানের অভিযোগ তুলে কসোভোর খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যায়। রোমানিয়া অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। 

বুখারেস্টের ওই ম্যাচ যোগ হওয়া সময়েই স্থগিত হয়ে যায়। পরে পরিত্যক্ত। মাঠে আবার দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে।  

দর্শকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের দায়ে রোমানিয়ার ফুটবল ফেডারেশনকে ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। অভিযোগের মধ্যে ছিল উস্কানিমূলক রাজনৈতিক বার্তা, জাতীয় সংগীতের সময় বাধা দান। এই অভিযোগে রোমানিয়াকে পরবর্তী হোম ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে করার নির্দেশ দেওয়া হয়েছে। 

ম্যাচ হারার পাশাপাশি জরিমানার মুখে পড়েছে কসোভোর ফুটবল ফেডারেশনও। বিধিবহির্ভুত আচরণে জরিমানা করা হয়েছে ৬ হাজার ইউরো।     

এখানে উল্লেখ্য, ২০০৮ সালে সার্বিয়া থেকে আলাদা হয়ে কসোভো স্বাধীন রাষ্ট্র গঠন করলেও তাদের স্বীকৃতি দেয়নি রোমানিয়া।  

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি