সিটিতে নতুন চুক্তির কারণ জানালেন গার্দিওলা 

স্পোর্টস ডেস্ক
২২ নভেম্বর ২০২৪, ১৩:২০আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৩:২০

আভাস ছিল এই মৌসুমেই হয়তো চুক্তি শেষ পেপ গার্দিওলার। কিন্তু ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক পড়তি পারফরম্যান্স নতুন করে ভাবতে বাধ্য করেছে তাকে। সিটিতে দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন তিনি। নতুন চুক্তি অনুসারে সিটিতে গার্দিওলা থাকবেন ২০২৭ সাল পর্যন্ত। 

৫৩ বছর বয়সী ২০১৬ সালে সিটিতে আসার পর জিতেছেন ১৮টি ট্রফি। তার মধ্যে ছিল ৬টি ইংলিশ প্রিমিয়ার লিগ। আগের চুক্তির মেয়াদ এই মৌসুমের পরই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সব প্রতিযোগিতা মিলে টটেনহাম, ব্রাইটন, স্পোর্টিং ও বোর্নমাউথের কাছে হারের পর তার মনে হয়েছে, বিদায়ের জন্য সময়টা মোটেও উপযুক্ত নয়। নতুন চুক্তির কারণ হিসেবে এই ব্যাপারটিকেই সামনে এনেছেন স্প্যানিশ কোচ, ‘মনে হয়েছে এখন আমি ছেড়ে যেতে পারি না। হয়তো চারটি হারই এর মূল কারণ।’

টানা হারে শীর্ষস্থান হারিয়েছে ম্যানসিটি। গার্দিওলার মতে পড়তি পারফরম্যান্সে এমনটা হওয়ারই কথা,‘আমার মনে হয় যে অবস্থায় আছি, টানা চার পরাজয়ের এমনটা হওয়ারই কথা। আমরা এর যোগ্য ছিলাম। আমি অংহকার করছি না। কিন্তু এটাই সত্যি।’

কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম টানা হারে জর্জরিত সিটি। গার্দিওলা তাই ছন্দ ফিরে পাওয়াকেই লক্ষ্য বানিয়েছেন। তার কথা, ‘ঘুরে দাঁড়াতে হবে। কারণ আমরা ছন্দে নেই। আর সেটা ফেরানোই আমাদের লক্ষ্য।’

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম