সালাহর জোড়া গোলে জিতলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ২২:০৬আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ২৩:০৪

গোল পাল্টা গোলের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে একটা সময়ে পিছিয়ে পড়েছিল লিভারপুল। শেষ দিকে মোহাম্মদ সালাহ তার দ্বিতীয় গোল করে গড়ে দিলেন পার্থক্য। ৩-২ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থান সুসংহত করলো অলরেডরা।

৩০তম মিনিটে সাউদাম্পটনের ভুলে লিভারপুল লিড নেয়। স্বাগতিক এক খেলোয়াড়ের ভুল পাসে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ডোমিনিক সোলসোবার।

বিরতির তিন মিনিট আগে পেনাল্টি পায় সাউদাম্পটন। বক্সের ভেতরে লিভারপুল ফাউল করে। ৪২তম মিনিটে অ্যাডাম আর্মস্ট্রংয়ের স্পট কিক কিপার ঠেকিয়ে দিলেও ফিরতি শটে জাল কাঁপান তিনি।

দ্বিতীয়ার্ধে হঠাৎ আক্রমণে গিয়ে ২-১ গোলে লিড পায় সাউদাম্পটন। কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মাতেউস ফের্নান্দেস। ৬৫তম মিনিটে বাতাসে ভেসে আসা বলে আলতো ছোঁয়া লাগান সালাহ, এগিয়ে আসা গোলকিপার কিছুই করতে পারেননি।

৮৩তম মিনিটে সাউদাম্পটনের বিরুদ্ধে পেনাল্টির বাঁশি বাজে। ইউকিনারি সুগাওয়ারার হ্যান্ডবলে পাওয়া স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সালাহ।

এই জয়ে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। চারবারের বর্তমান চ্যাম্পিয়ন ও দুই নম্বর দল ম্যানসিটির (২৩) চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেলো আর্নে স্লটের শিষ্যরা।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি