এমবাপ্পেকে আর ফুটবলার মনে করে না ফ্রান্স!

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৭আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৭

চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচে তিন হারের পর বেকায়দায় রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে সবশেষ হারের পর রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের নিয়ে চলছে সমালোচনা, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে তীব্র প্রশ্নবিদ্ধ হচ্ছেন। দেশের গণমাধ্যমে তো তাকে রীতিমতো ছিন্নভিন্ন করা হলো!

বুধবার রাতে লিভারপুলের কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল। ম্যাচে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। তার অনুপস্থিতিতেও ছাপ রাখতে পারেননি এমবাপ্পে। বিশ্ব জয়ী ফ্রান্সের তারকা দল ১-০ তে পিছিয়ে থাকা অবস্থায় পেনাল্টি মিস করেন। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তিকে পাশে পেলেও তার দেশের গণমাধ্যমগুলো ছাড় দেয়নি।

রেলেভো ও আরএমসি স্পোর্ট এমবাপ্পের পারফরম্যান্স নিয়ে মূল্যায়ন করতে গিয়ে বলেছে, তিনি আর ফুটবলার নয়।

আরএমসি বলেছে, ‘তিনি যেভাবে গোলে শট নেন, তা ভয়ঙ্কর। উদ্বেগ জাগাচ্ছেন তিনি। এমনকি তিনি আর ফুটবল খেলোয়াড় নেই। মাঠে তিনি আর কিছুই করেন না। কিছুই অর্জন করতে পারেন না, এমনকি দৌড়াতে কিংবা নড়াচড়া করতে পারেন না। তিনি একেবারে তলানিতে আছেন।’

চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয়বার পেনাল্টি মিসের পর এমবাপ্পেকে ‘মাঠে একটি ছায়া’ বলে অভিহিত করেছে লা ফিগারো। লা পারিসিয়েন তাকে ‘বিধ্বস্ত জাহাজ’ বলেছে। 
২৫ বছর বয়সী ফুটবলারের এটি সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত বলছে লে’কিপ, ‘ভিনিসিয়ুসকে ছাড়া নেতৃত্বের ভূমিকায় তিনি কিছু করে দেখাতে পারেননি। এই রাতটা তিনি শিগগিরই ভুলে যেতে চাইবেন, অনেক পাস মিস করেছেন। এমনকি তিনি বলের দখল হারানোর পর প্রতিপক্ষ প্রথম সুযোগ তৈরি করেছিল। পেনাল্টি মিস করলেন তিনি। কোনও বিপজ্জনক মুহূর্ত তৈরি করতে পারেননি। তার আত্মবিশ্বাসের ঘাটতি রিয়াল মাদ্রিদের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের