লিভারপুলের কাছেও হারলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৪, ০০:৩১আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০০:৩১

খারাপ সময় কাটিয়ে উঠতে পারলো না ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়খরা দেখলো তারা। অ্যানফিল্ডে লিভারপুলের কাছেও হারের তিক্ত স্বাদ পেলো টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

রবিবার কডি গাকপো ও মোহাম্মদ সালাহর গোলে ২-০ তে ম্যানসিটিকে হারিয়েছে লিভারপুল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ জয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রাখলো তারা।

এনিয়ে লিগে টানা চার ম্যাচ হারলো ম্যানসিটি, ২০০৮ সালের পর যা প্রথমবার। তাতে করে পেপ গার্দিওলার দল টেবিলের পঞ্চম স্থানে নেমে গেলো। লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান বেড়ে দাঁড়ালো ১১ পয়েন্টে।

কদিন আগে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারানোর প্রেরণা নিয়ে ম্যানসিটির মুখোমুখি হয়েছিল লিভারপুল। হাফটাইমের আগেই তারা ম্যাচ নিশ্চিত করে ফেলতে পারতো। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় প্রথমার্ধ শেষ করতে হয়েছে ১-০ গোলে এগিয়ে থেকে। এর মধ্যে ভার্জিল ফন ডাইকের দুটি হেডের একটি লাগে পোস্টে।

প্রথম গোল আসে ১২তম মিনিটে। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের লম্বা পাস ধরে ডান প্রান্ত থেকে সালাহর নিচু ক্রস ম্যানসিটি কিপার স্টেফান ওর্তেগাকে বেকায়দায় ফেলে গাকপোর পায়ে পড়ে। তাকে বোকা বানিয়ে ব্যাকপোস্ট থেকে জাল কাঁপান গাকপো।

ম্যানসিটির ফেরার আশা মাটি করে দেন সালাহ। বক্সের মধ্যে ওর্তেগা ফেলে দেন লুইস দিয়াজকে। মিশরীয় ফরোয়ার্ড লক্ষ্যভেদ করে অ্যানফিল্ডে গর্জন তোলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের