মাঠেই লুটিয়ে পড়লেন ফুটবলার, বাতিল হলো ম্যাচ

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৪, ১৩:১৫আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৩:১৭

ইতালির সিরি আ’য় গতকাল মাঠেই লুটিয়ে পড়লেন এক ফুটবলার। ম্যাচটা ছিল ফিওরেন্তিনা ও ইন্টার মিলানের। মাঠে পড়ে যাওয়া ফুটবলারটির নাম এদোয়ার্দো বোভ। এই ঘটনায় বাতিল হয়ে গেছে ম্যাচ। 

ঘটনাটা ঘটে ম্যাচের ১৬ মিনিটে। প্রাপ্ত ফুটেজে দেখা যায়, বসে থেকে একবার উঠে দাঁড়ান বোভ। তখন একটু হেঁটে এগিয়ে যাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবেই খেলোয়াড়রা মাঠে চিকিৎসকদের ডেকে পাঠান। এসময় তাকে ঘিরে ছিলেন সবাই। তার পরেই অ্যাম্বুলেন্সে করে বোভকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা পরে জানিয়েছে, বোভকে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর তার অবস্থা আবার পুনর্ম্যূালয়ন করা হবে। ম্যাচ যখন বাতিল হয় তখন সেটা ছিল গোলশূন্য। পরে হয়তো ম্যাচটা পুনরায় মাঠে গড়াবে। 

বোভ মূলত ফিওরেন্তিনায় রোমা থেকে গত আগস্টে এক মৌসুমের জন্য ধারে খেলতে এসেছেন। তবে লক্ষ্য ছিল স্থায়ী চুক্তি করার। তার আগে ইতালির বয়সভিত্তিক অনূর্ধ্ব-২১ দল পর্যন্ত খেলেছেন তিনি। যদিও সিনিয়রদের দলে এখনও ডাক পাওয়ার অপেক্ষায় আছেন।    

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম