মাঠে লুটিয়ে পড়া ফুটবলারের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো  

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৮

ইতালির সিরি আ’য় মাঠে লুটিয়ে পড়ার পর হাসপাতালে ভর্তি ছিলেন ফিওরেন্তিনার মিডফিল্ডার এদোয়ার্দো বোভ। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চলছিল তার চিকিৎসা। সেখান থেকে তাকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে তার ক্লাব।

সিরি আ’ ক্লাবটি জানিয়েছে, ‘বোভ চেতনা ফিরে পেয়েছেন। সকালে শরীর থেকে টিউবও খুলে ফেলা হয়েছে। এখন সে সজাগ আছে।’

ফিওরেন্তিনা আরও জানিয়েছে, বোভ তার পরিবার, কোচ, সতীর্থ ও ক্লাব ম্যানেজমেন্টর সঙ্গে কথা বলেছে। যারা তার জেগে ওঠার স্বস্তির খবর শুনে হাসপাতালে ছুটে এসেছিল।

বিবৃতিতে আরও জানানো হয়, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি। সেসবের মাধ্যমেই বোঝা যাবে ঠিক কী কারণে মাঠে এভাবে পড়ে গিয়েছিলেন বোভ। 

ঘটানাটা ঘটেছিল পরশু রাতে। ম্যাচটা ছিল ফিওরেন্তিনা ও ইন্টার মিলানের। প্রাপ্ত ফুটেজে দেখা যায়, ম্যাচের ১৬ মিনিটে বসে থেকে একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন বোভ। তখন একটু হেঁটে এগিয়ে যাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবেই খেলোয়াড়রা মাঠে চিকিৎসকদের ডেকে পাঠান। এসময় তাকে ঘিরে ছিলেন সবাই। তার পরেই অ্যাম্বুলেন্সে করে বোভকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা তখন জানিয়েছিল, বোভকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর তার অবস্থা আবার পুনর্ম্যূালয়ন করা হবে। এই ঘটনায় ম্যাচ যখন বাতিল হয় তখন সেটা ছিল গোলশূন্য। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস