দিয়াবাতের গোলে কিংসকে হারালো ১০ জনের মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৪, ১৬:৪১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৯:১০

লাল কার্ড, পেনাল্টি পেয়েও গোল মিস। প্রিমিয়ার লিগে এমন নানান ঘটনার মধ্য দিয়ে বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচ হয়েছে। তাতে ১০ জনের মোহামেডান ১-০ গোলে হারিয়েছে কিংসকে। সাদা-কালোদের হয়ে জয়সূচক গোলটি করেছেন সুলেমানে দিয়াবাতে।

শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে গ্যালারিতে প্রচুর দর্শক-সমর্থকরা এসেছিল। ফ্লেয়ারও দেখা গেছে। ঠিক এই অবস্থায় কিংসের সঙ্গে সমানতালে লড়াই করার চেষ্টা করেছে মোহামেডান।

প্রথমার্ধের ২৫ মিনিটে একটি লাল কার্ড ম্যাচের গতি পাল্টে দেয়। মোহামেডানের মোহাম্মদ সুজন লাল কার্ড দেখেন। রাকিব হোসেনের নিশ্চিত গোল বাঁচাতে গোলকিপার মোহাম্মদ সুজন বক্সের বাইরে এসে বাধা দেন। রেফারি সাইমন সানি সহকারীর সঙ্গে কথা বলে সময় নিয়ে তাকে লাল কার্ড দেখান। 

একজন কম নিয়ে মোহামেডান রক্ষণ আঁটসাঁট করে কিংসের ওপর চড়াও হয়েছে। ৩০ মিনিটে আর্নেস্ট বোয়েটাংয়ের জোরালো শট গোলকিপার শ্রাবণ তালুবন্দি করেন।

৪৫ মিনিটে কিংসের মোহাম্মদ সোহেল রানার জোরালো শট মোহামেডানের বদলি গোলকিপার সাকিব আল হাসান বাঁ-দিকে ঝাঁপিয়ে রুখে দেন।

বিরতির পর খেলা আরও জমে ওঠে। দুই দলই সুযোগ পেয়েছে। কিংস বলের নিয়ন্ত্রণ বেশি নিয়ে আক্রমণেও এগিয়ে ছিল। তবে কাঙ্ক্ষিত গোল আসেনি। সাদা-কালোদের বদলি গোলকিপার সাকিব দারুণ দক্ষতা দেখিয়েছেন। ৫৪ মিনিটে মিগেলের শটসহ একাই কমপক্ষে চারটি গোলের সুযোগ নস্যাৎ করে দেন।

চার মিনিট পর সবাইকে অবাক করে দিয়ে মোহামেডান এগিয়ে যায়। রহিম উদ্দিনের থ্রু পাস থেকে দিয়াবাতে বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়ে বল জড়িয়ে দেন জালে।

৭৫ মিনিটে মোহামেডান ব্যবধান বাড়াতে পারতো। রহিম উদ্দিনকে বক্সের মধ্যে ফেলে দেন কিংসের এক ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বেজে ওঠে। দিয়াবাতের শট শ্রাবণ ডানদিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

৮৩ মিনিটে জারেদ খাসার শট গোলকিপার পা দিয়ে আটকে দিয়ে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন। 

এই মৌসুমে চ্যালেঞ্জ কাপে কিংসের কাছে হেরেছিল মোহামেডান। লিগের প্রথম পর্বে ‘প্রতিশোধই’ নিলো তারা।

ময়মনসিংহে দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারায়। দুটি গোলই এসেছে নাবীব নেওয়াজ জীবনের কাছ থেকে।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী