রহমতগঞ্জকে উড়িয়ে দিয়েছে কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

প্রিমিয়ার ফুটবল লিগে অনায়াসে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ভ্যালেরি তিতার দল ৪-১ গোলে রহমতগঞ্জকে হারিয়ে শীর্ষে চলে এসেছে। 

শনিবার কিংস অ্যারেনায় দাপট দেখিয়ে ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। তবে ফাহিমের শট ফিস্ট করে ফেরান আহসান হাবিব। 

দুই মিনিট পরই কিংসকে এগিয়ে নেন জোনাথন ফের্নান্দেস। রিমনের দূরপাল্লার শট সোহেল রানার পায়ে লেগে থেমে যাওয়া বলে পা চালিয়ে জালে পাঠান এই ব্রাজিলিয়ান। 

১২ মিনিটেই ম্যাচে ফেরে রহমতগঞ্জ। চোখ জুড়ানো ফ্রি কিকে বল জালে জড়ান নাবীব নেওয়াজ জীবন। 

২০ মিনিটে মিগেলের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ফেরান হাবিব বিপু। 

বিরতিতে যাওয়ার আগে আবারও লিড নেয় কিংস। বক্সের মধ্যে মিগেলকে ফাউল করেন মেহেদী। স্পট কিকে কোনও ভুল করেননি ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। 

বিরতি থেকে ফিরে কিংসের ব্যবধান বাড়ান মোহাম্মদ সোহেল রানা। বক্সের বাইরে থেকে তার গতির শট হাবিব বিপু কোনোমতে ফেরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেননি। বল জড়িয়ে যায় জালে। 

৫৯ মিনিটে মিগেলের প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর আরেকটি সুযোগ নষ্ট করেছেন এই ব্রাজিলিয়ান। 

৭৬ মিনিটে চতুর্থ গোলটি করেন তপু বর্মণ। 

দিনের অন্য ম্যাচে পুলিশ এফসি ৪-০ গোলে হারায় ওয়ান্ডারার্সকে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী