টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারালো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:২১আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২৩:২১

এভারটনের জমাট রক্ষণ ভেদ করতে পারেনি আর্সেনাল। সুযোগ যে কয়েকটি পেয়েছে, তাও নষ্ট হয়েছে। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করতে হয়েছে গানারদের।

শনিবার এমিরেটস স্টেডিয়াম থেকে এভারটন এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। আগের ম্যাচে ফুলহামের সঙ্গে ১-১ গোলে ড্র করা আর্সেনাল এবার পয়েন্ট ভাগাভাগি করেছে গোলশূন্য থেকে।

স্বাগতিকরা বল দখলে আধিপত্য ধরে রাখলেও আক্রমণে সেভাবে জ্বলে উঠতে পারেনি আর্সেনাল। বরং এভারটন কিপার জর্ডান পিকফোর্ড দারুণ কয়েকটি সেভে প্রায় সময় তাদেরকে হতাশ করেছে। অন্যদিকে এভারটন আর্সেনাল কিপার ডেভিড রায়াকে এতটুকু বিপদে ফেলতে পারেনি।

বিরতির পরও আর্সেনাল ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করে। কিন্তু গোলের দেখা পায়নি। আধিপত্যকে জয়ে রূপ দিতে পারেনি গানাররা।

মিকেল আর্তেতার দল ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে এক পয়েন্ট পেছনে তারা। রবিবার ব্রেন্টফোর্ডকে স্বাগত জানাবে ব্লুরা। এভারটন ১৫ পয়েন্ট নিয়ে ১৫তম।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী