কিংসকে দুই গোলে হারিয়ে ফর্টিসের চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৪

ফেডারেশন কাপের গ্রুপ পর্বের ম্যাচ জিতে ফর্টিসের খেলোয়াড়রা যেভাবে মাঠেই উৎসব সেরে নিলো তা ছিল দেখার মতো। এভাবে উদযাপন হওয়ার কারণও আছে। প্রথমবারের মতো দেশের সেরা দল বসুন্ধরা কিংসকে হারের লজ্জা দিয়েছে মাসুদ পারভেজ কায়সারের দল। দ্বিতীয়ার্ধের দুই গোলে ফর্টিস এফসি তিতার কিংসকে হারিয়েছে। তাও আবার কিংস অ্যারেনাতেই!

‘এ’ গ্রুপে কিংস দুই ম্যাচে একটি জয় ও হারে তিন পয়েন্ট নিয়ে আছে কিংস। সমান ম্যাচে ফর্টিসের চার পয়েন্ট।

ম্যাচের প্রথমার্ধে কিংস যাও বা সুযোগ পেয়েছে তা থেকে গোল করতে পারেনি। তাদের স্ট্রাইকার ফ্রান্সের জারেদ খাসা নেই। অন্য যারা ছিলেন তারা ফর্টিসের জাল ভেদ করতে পারেননি।

বিরতির পর ফর্টিস আক্রমণে এগিয়ে ছিল। ম্যাচের ৪৭ মিনিটে পিয়াস আহমেদ নোভার সামনে সুযোগ ছিল। কিন্তু পোস্টের সামনে ঠিকঠাক জায়গা করে নিতে না পারায় বলের নাগাল পাননি। ৭২ মিনিটে ফর্টিসকে পেছনে ফিরে তাকাতে হয়নি। লিড নিতে সক্ষম হয়েছে। উজবেকিস্তানের জাসুর জুমায়েভ গোল করে দলকে এগিয়ে নেন। ভ্যালেরি রিসেনের কর্নারে ৬ গজের প্রান্তে থেকে লাফিয়ে উঠে এই ডিফেন্ডার বল জালে জড়িয়ে দেন। গোলকিপার আনিসুর রহমান জিকো বাঁ দিকে ঝাঁপালেও বলের নাগাল পাননি। ৫ মিনিট পর ফর্টিস ব্যবধান দ্বিগুণ করে। পিয়াস আহমেদ নোভার পাসে বক্সে ঢুকে মোহাম্মদ 
আব্দুল্লাহ বাঁ দিক থেকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে বল জড়াতে ভুল করেননি। এরপর আরও দুটি প্রচেষ্টা থেকে গোল করতে ব্যর্থ হয় তারা। বিপরীতে কিংস আক্রমণে গেলেও গোল শোধ করতে পারেনি। 

জয়ের পর ফর্টিসের খেলোয়াড়রা গ্যালারির দিকে তাদের সমর্থকদের সামনে গিয়ে অভিবাদনের জবাব দিয়েছে। মাঠের ভিতরে তো উচ্ছ্বাস ছিলই।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী