‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মে ২০২৫, ১৩:১৫আপডেট : ০৩ মে ২০২৫, ১৩:১৫

স্হানীয় খেলোয়াড়দের নিয়ে দারুণ লড়াই করছিল আবাহনী লিমিটেড। প্রিমিয়ার লিগে বিরতিতে তাদের অবস্থান ছিল দ্বিতীয়। জায়গা করে নেয় ফেডারেশন কাপের ফাইনালেও! এরপর দু’জন বিদেশি খেলোয়াড় যুক্ত করলেও সেভাবে সাফল্য মিলছে না। ফেডারেশন কাপের ফাইনালের পর লিগে টানা দুই ম্যাচ বসুন্ধরা কিংসের কাছে হেরেছে। মোহামেডানের সঙ্গে ৭ পয়েন্টের পার্থক্যে এখন শিরোপা স্বপ্ন বেশ ক্ষীণই বলা চলে। 

আগের দিন কিংস অ্যারেনায় ফয়সাল আহমেদ ফাহিমের জোড়া গোলের সুবাদে আবাহনীকে হারিয়েছে তিতের দল। এমন হারের পর আবাহনীর কোচ মারুফুল হক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের দুর্ভাগ্য টানা দুই ম্যাচ কিংসের কাছে হেরেছি। ফেডারেশন কাপে ভালো অবস্থানে থেকে ট্রফি জেতা হয়নি।  আর আগের দিন আমাদের ডিফেন্ডার হাসান মুরাদ চোটে থাকায় তার অভাব অনুভূত হয়েছে।  সেই জায়গা দিয়ে ফাহিম গোল করেছে।’

এরপরই দেশের অন্যতম সেরা কোচ বাস্তবতার কথা এভ বলেছেন, ‘লিগে এখন আমরা শিরোপা স্বপ্ন সেভাবে দেখছি না। আমাদের  শিরোপা স্বপ্ন নেই বললেই চলে,  ক্ষীণ বলতে পারেন।  ৭ পয়েন্টের ব্যবধান রয়েছে,  আমাদের এখন রানার্সআপের জন্য লড়াই করতে হবে।’

আগের দিন তিন লাল কার্ডের ম্যাচে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ডাগ আউটে দুই দলের সংশ্লিষ্টরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন৷ উত্তেজনাও ছিল অনেক। যার রেশ ছিল গ্যালারিতে। আবাহনীর একজন অতিরিক্ত খেলোয়াড়ও আক্রান্ত হন। এর আগে ফর্টিস এফসি ম্যাচশেষে সমর্থকদের মাধ্যমে আক্রান্ত হয়েছিল। 
এছাড়া কিংসের একজন সহকারী কোচ মাহবুব হোসেন রক্সিকে দেখা গেছে ডাগ আউটে অন্যরকম অঙ্গ ভঙ্গি করতে। এ নিয়ে আবার ফেসবুকে মারুফুল হক সেই ভিডিও দিয়ে লিখেছেন, ‘RESPECT- এটি হলো পারিবারিক শিক্ষা, দুনিয়ার কোন  প্রশিক্ষণ বা প্রতিষ্ঠান শিখাতে পারে না ।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী