ব্রাজিল ফুটবল প্রধানের পদে লড়াইয়ের ঘোষণা রোনালদোর

স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৮:৪১

ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো দেশের ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। ২০০২ বিশ্বকাপ জেতা এই ব্রাজিরিয়ান খেলোয়াড়ি জীবন শেষে হয়েছেন ক্লাবের প্রেসিডেন্ট। এবার তিনি দেশের ফুটবল প্রধান হতে লড়বেন।  

লা লিগার ক্লাব রিয়াল ভায়োদোলিদের মালিকানায় আছেন রোনালদো। এবারে আনুষ্ঠানিকভাবে সিবিএফের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন ১৯৯৪  ও ২০০২ বিশ্বকাপ জয়ী। ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজের স্থলাভিষিক্ত হওয়ার প্রত্যাশা তার।

গ্লোবো স্পোর্তকে রোনালদো বললেন, ‘সিবিএফ প্রেসিডেন্টের জন্য প্রার্থী হতে শতশত বিষয় আমাকে উজ্জীবিত করছে। আমি সেলেসাওদের হারানো সম্মান ও গৌরব পুনরুদ্ধার করতে চাই, যেটা সবসময় ছিল কিন্তু এখন নেই।’

সিবিএফের সভাপতি পদে নির্বাচন করতে অন্তত চারটি স্টেট ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে রোনালদো। সেই সমর্থন জোগাতে ব্রাজিলজুড়ে ভ্রমণ করার ঘোষণা দিয়েছেন তিনি। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের