ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩

২০১৪ সাল থেকে পাঁচবার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে খেলে কখনও হারেনি রিয়াল মাদ্রিদ। বুধবার কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামেও তাদের হাতে উঠলো ট্রফি। এই প্রতিযোগিতায় সর্বাধিক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছয়ে নিলো স্প্যানিশ জায়ান্টরা।

পাচুকার বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে ৩-০ গোলে জিতে দুই বছর পর এই ট্রফি হাতে নিলো রিয়াল। তাতে করে কার্লো আনচেলত্তি ক্লাবটির সবচেয়ে সফল কোচের মর্যাদা আদায় করলেন। রিয়ালের হয়ে এদিন ইতালিয়ান কোচ জিতলেন ১৫তম ট্রফি। ২০১৩ থেকে ২০১৫ এবং ২০২১ থেকে এ পর্যন্ত তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা, দুটি কোপা আমেরিকা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কোপা, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি বিশ্বকাপ এবং এখন ইন্টারকন্টিনেন্টাল কাপ।

ডন কার্লো আগের লিজেন্ডারি মাদ্রিদ কোচ মিগুয়েল মুনোজকে পেছনে ফেললেন। ১৯৬০ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দুটি ইউরোপিয়ান কাপ, ৯টি লিগ, দুটি কোপা দেল রে ও একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিলেন মুনোজ।

মেক্সিকান প্রতিপক্ষের বিপক্ষে এমবাপ্পে ছাড়াও গোল পেয়েছেন রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। কাতারে একপেশে লড়াই করে জিতেছে রিয়াল। কখনও কখনও প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাক থেকে তাদের হুমকি দিলেও হতাশ করেনি দল।

৩৭তম মিনিটে চ্যাম্পিয়নস লিগ বিজয়ীরা দলগত চেষ্টায় গোলমুখ খোলে। জুড বেলিংহ্যাম পাস দেন ভিনিসিয়ুসকে। এই ব্রাজিলিয়ান গোলকিপারকে পেছনে ফেলে এমবাপ্পেকে দিয়ে সহজ গোল করান।

এমবাপ্পের অ্যাসিস্টে ৫২তম মিনিটে রদ্রিগো ব্যবধান আরও বাড়ান। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডানপায়ের উঁচু ও কোনাকুনি শটে জাল কাঁপান তিনি।

ওসামা ইদ্রিসি বক্সের মধ্যে রিয়াল অধিনায়ক লুকাস ভাসকেসকে ফাউল করলে পেনাল্টি থেকে ৮৩তম মিনিটে গোল করেন ভিনিসিয়ুস।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী