জনির গোলে ব্রাদার্সের হৃদয় ভেঙে কিংসের এক পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৪, ২০:০৭আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ২১:০১

বসুন্ধরা কিংসকে কোনও সময় হারাতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। আজ কিংস অ্যারেনাতেই সেই সুযোগ পেয়েছিল। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগ পর্যন্ত তিন পয়েন্টের স্বপ্ন দেখছিল কমলা জার্সিধারীরা। কিন্তু ভাগ্যে তো জয় থাকতে হবে। বদলি নামা মজিবর রহমান জনি কিংসের ত্রাতা হয়ে দাঁড়ালেন। ম্যাচটি ড্র হলো ১-১ গোলে।

লিগে কিংস ৫ ম্যাচে দুই জয়, এক ড্র ও দুই হারে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানেই আছে। সমান ম্যাচে ব্রাদার্স  দুই জয় ও ড্র এবং এক হারে ৮ পয়েন্টে চতুর্থ স্থানে জায়গা করেছে।

ম্যাচে কিংস দাপট দেখিয়েছে। ৩০ মিনিটে মিগেলের বাম পায়ের শট আশরাফুল ইসলাম প্রতিহত করেন। এরপর মিগেল ছাড়াও ফের্নান্দেজ গোলের সুযোগ পেলেও পারেননি লক্ষ্যভেদ করতে।

৩৯ মিনিটে ব্রাদার্স ইউনিয়ন এগিয়ে যায় সেনেগালের চিক সেনের দারুণ এক গোলে। কৌশিক বড়ুয়ার মাপা ক্রসে সেনেগালিজ মিডফিল্ডার বুক দিয়ে বল নামিয়ে চকিতে ঘুরে জায়গা করে নিয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক ভলিতে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণকে হারান।

বিরতির পর কিংসের একচেটিয়া প্রাধান্য। গোল শোধে মরিয়া হয়ে খেলার চেষ্টা করে। সোহেল রানা-মিগেলরা বারবারই অ্যাটাকিং থার্ডে গিয়ে কাঁপন ধরিয়ে দিয়েছে। কিন্তু গোলকিপার আশরাফুল ইসলাম রানা ছিলেন কঠিন দেয়াল হয়ে। কিছুতেই তাকে পরাস্ত করা যাচ্ছিলো না। ৬৬ মিনিটে রাকিব হোসেন তো ফাঁকায় বল পেয়ে রানার হাতে তুলে দেন।

এরপর মিডফিল্ডার সোহেল রানার পর পর দুটি দূরপাল্লার জোরালো শট রানা শূন্যে ভেসে প্রতিহত করে দেন। প্রথমবারের মতো কিংসকে হারানোর স্বপ্ন দেখছিল ব্রাদার্স। তাই বিরতির পর বাস পার্ক করে খেলেছে। রক্ষণ জমাট করে খেলে কিছুতেই গোল করতে দিচ্ছিলো না তিতের দলকে।

যোগ করা সময়ে ব্রাদার্সের হৃদয় ভেঙে যায়। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে কিংস হার থেকে রক্ষা পায়। মিগেলের ক্রসে সুযোগ সন্ধানি মজিবর রহমান জনি হেডে বল জড়িয়ে দেন জালে। এবার আর গোলকিপার রানা দলকে বাঁচাতে পারেননি।

তাই তো কমলা জার্সিধারীদের কাউকে কাউকে তিন পয়েন্ট না পাওয়ার আফসোসে মাঠেই লুটিয়ে পড়তে দেখা যায়। বিপরীতে কিংসে হার এড়ানোর স্বস্তি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি