হাল্যান্ডের জোড়া গোলে লম্বা সময় পর ম্যানসিটির টানা জয়

স্পোর্টস ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৫, ২৩:২২আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৭

গত অক্টোবরের শেষ দিকে সাউদাম্পটনকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে উঠেছিল ম্যানচেস্টার সিটি। তারপর যেন কী থেকে কী হয়ে গেলো! একের পর এক ব্যর্থতা, বলতে গেলে শিরোপার লড়াই থেকে ছিটকেই গেছে সিটিজেনরা। অবশেষে যেন ছন্দ ফিরে পেতে শুরু করেছে তারা। ওই ম্যাচের পর প্রথমবার টানা দুটি জয় পেলো পেপ গার্দিওলার দল।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। জোড়া গোল করেছেন আর্লিং হাল্যান্ড। লিগে টেবিলে যদিও অবস্থানের তেমন একটা উন্নতি হয়নি, কিন্তু স্বস্তি আর আত্মবিশ্বাস ফিরেছে সিটি ক্যাম্পে। ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে তারা, দুই ম্যাচ কম খেলা লিভারপুলের চেয়ে ১১ পয়েন্ট পেছনে। 

সিটি স্কোরশিটে নাম ওঠায় দশম মিনিটে। সাভিনিয়োর আড়াআড়ি শট ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার ভ্লাদিমির কাউফালের গায়ে লেগে আত্মঘাতী গোল হয়। 

৪২তম মিনিটে হাল্যান্ড ব্যবধান দ্বিগুণ করেন। সাভিনিয়োর লম্বা ক্রসে লাফিয়ে হেড করে জাল কাঁপান তিনি।

বিরতির পর নিজের দ্বিতীয় গোল করতে দেরি হয়নি হাল্যান্ডের। সাভিনিয়োর থ্রু বল ধরে ২৪ বছর বয়সী স্ট্রাইকার গোলকিপার আলফোন্সে আরেওলার শরীরের ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন।

৫৮তম মিনিটে ফিল ফডেন সিটির ব্যবধান আরও বাড়ান। হ্যামারদের হয়ে একটি গোল শোধ দেন নিকলাস ফুলকার্ড, যদিও ততক্ষণে ম্যাচ তাদের হাতের নাগালের বাইরে।

এদিকে ক্রিস্টাল প্যলেস শেষ দিকে গিয়ে সমতা ফেরালে প্রিমিয়ার লিগে চেলসির জয়খরা বেড়ে দাঁড়ায় চারে। চ্যাম্পিয়নস লিগের জায়গা ধরে রাখাই যেন কষ্টকর হয়ে উঠছে তাদের জন্য। প্রথমার্ধে কোল পালমারের গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু জ্য ফিলিপ মাতেতা ৮২ মিনিটে গোল করে সমতাা ফেরান।

১-১ গোলে ড্র করে ২০ ম্যাচে চেলসির পয়েন্ট ৩৬। তারা চারেই আছে। কিন্তু আগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে হারানো নিউক্যাসেল ইউনাইটেড মাত্র এক পয়েন্ট পেছনে থেকে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি