প্রতিপক্ষের জালে ম্যানসিটির ৮ গোল!

  স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৫, ১০:৪৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১০:৪৮

এফএ কাপে সালফোর্ড সিটিকে গোলের মালা পরিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যানসিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গভীর যোগাযোগ আছে চতুর্থ স্তরে খেলা দলটির। সেই কারণেই কিনা তেতে ওঠা পারফরম্যান্সে তাদের ৮-০ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার দল। 

বলা যায় নিজেদের সাম্প্রতিক ব্যর্থতাকে ঝেড়ে ফেলার ইঙ্গিত দিয়েছে সিটিজেনরা। অভিষেক করতে নেমে ডিভিন মুবামা গোলের দেখা পেয়েছেন। বছর ধরে গোল খরায় ভোগা জ্যাক গ্রিয়েলিশও পেয়েছেন জালের দেখা। তাছাড়া দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেছেন জেমস ম্যাকঅ্যাটি। 

ম্যাচের আট মিনিটে জেরেমি ডকুর গোলে এগিয়ে যায় সিটি। তার পর ২০ মিনিটে ব্যবধান বাড়ান মুবামা। বিরতির আগে নিকো ও’রেইলি আরও একবার জাল কাঁপালে ম্যাচটা নিজেদের হাতের মুঠোয় নেয় তারা। অবশ্য বিরতির পরই বেশি ক্ষুরধার ছিল সিটির পারফরম্যান্স। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়ান জ্যাক গ্রিয়েলিশ। তার পর ৬২, ৭২ ও ৮১ মিনিটে ছিল শুধু ম্যাকঅ্যাটির আধিপত্য। এর মাঝে ডকু আরেকবার স্পট কিক থেকে জাল কাঁপিয়ে বড় জয়ে অবদান রেখেছেন।   

সালফোর্ডকে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিরূপ বললে ভুল হবে না। কারণ এই ক্লাবটির মালিকরা সবাই ম্যানইউ সতীর্থ! তাদের মাঝে রয়েছেন গ্যারি নেভিল, রায়ান গিগস, ফিল নেভিল, পল স্কোলস, নিকি বাট ও ডেভিড বেকহ্যাম! 

/এফআইআর/   
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম