বাটলার এক বছর, কাবরেরা থাকছেন ১৫ মাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৫, ২২:৪৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ২২:৪৭

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার ও পুরুষ দলের হাভিয়ের কাবরেরাকে রেখে দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জরুরি কমিটির অনলাইন সভা হয়েছে, ইংল্যান্ড থেকে এতে যোগ দেন সভাপতি তাবিথ আউয়াল। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

সভাপতি, সিনিয়র সহসভাপতি ও চার সহসভাপতি নিয়ে গঠিত বাফুফের জরুরি কমিটির ওই সভা শেষে বাফুফের এক সহসভাপতি নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আজ অনলাইনে জরুরি সভা হয়েছে। সেখানে নারী দলের কোচ পিটার বাটলারকে এক বছর আর ছেলেদের জন্য হাভিয়ের কাবরেরাকে আগামী বছরের মার্চ পর্যন্ত রাখার সিদ্ধান্ত হয়েছে। কালই হয়তো সাধারণ সম্পাদক আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।’

বাটলারের চুক্তি আগামী বছর মধ্য জানুয়ারি পর্যন্ত থাকবে। ২০২৬ সালের মার্চে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ পর্যন্ত থাকছেন কাবরেরা।

তাদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে কয়েক দিনের মধ্যে। তারপর নির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের