জোড়া গোল করে রুডিগারকে কৃতিত্ব দিলেন এন্দ্রিক

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৩৯আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৩৯

লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে শুরুতে ঝলক দেখান এন্দ্রিক। ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ধীরে ধীরে বিবর্ণ হতে থাকেন। ১৭ সেপ্টেম্বরের পর থেকে গোল পাচ্ছিলেন না এন্দ্রিক, এই মৌসুমে লিগে খেলেছেন মাত্র ৮৩ মিনিট।  অবশেষে নিজেকে ফিরে পেলেন তিনি। গোলখরা কাটালেন জোড়া লক্ষ্যভেদে। বৃহস্পতিবার কোপা দেল রের শেষ ষোলোতে সেল্টা ভিগোর বিপক্ষে ৫-২ গোলে জয়ের পর সতীর্থ আন্তোনিও রুডিগারকে প্রশংসায় ভাসালেন এই টিনএজার।

রিয়াল ২-০ গোলে এগিয়ে ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৯১তম মিনিটে সমতা ফেরায় সেল্টা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়ে আরও তিন গোল করে রিয়াল, যার দুটি এসেছে এন্দ্রিকের কাছ থেকে।

ম্যাচ শেষে এই ব্রাজিলিয়ান বললেন, ‘আমি প্রতিদিন কাজ করতে থাকি। আমার দুটি গোল হয়েছে আন্তোনিও রুডিগারের জন্য। সে জানে, প্রত্যেকদিন আমার জন্য কী করে। আমার প্রশংসা কখনও করে না সে, এটা ভালো ব্যাপার। সে আমাকে বলে কী করতে হবে, কীভাবে গোল করতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। সে দারুণ একজন মানুষ। এই গোল তাকে উৎসর্গ করছি।’

বক্সের প্রান্ত থেকে প্রথম গোল করেন এন্দ্রিক। বুনো উল্লাসে মেতে ওঠেন তিনি। দ্বিতীয় গোল এসেছে ছয় গজ দূর থেকে ব্যাকহিলে। বাধভাঙা উদযাপন নিয়ে তার ব্যাখ্যা, ‘(প্রথমটা) ছিল আমার জন্য খুব গুরুত্বপূর্ণ গোল। এটাই আমার কাজ। দলের জন্য ভালো করতে হবে, গোল করতে হবে। ক্লাব, ভক্ত, খেলোয়াড় ও স্টাফদের জন্য গোল করা সত্যিই দারুণ। শেষ কোপা ম্যাচে আমি সুযোগ মিস করেছিলাম। আজ দুটি সুযোগ পেয়েই গোল করেছি।’

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী