ফুটবলে প্রথম বিলিয়নিয়ার ক্লাব রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪১

মাঠের খেলায় অনেক প্রথমের সঙ্গেই জড়িয়ে রিয়াল মাদ্রিদের নাম। ঐতিহ্যবাহী দলটি এবার অর্থের মাপকাঠিতেও নতুন ইতিহাস গড়েছে। ইতিহাসের প্রথম ফুটবল দল হিসেবে বিলিয়ন ইউরো আয়ের নজির গড়েছে। 

যুক্তরাজ্যভিত্তিক আর্থিক সংস্থা ডিলয়েটের বিশ্লেষণ অনুযায়ী তাদের মানি লিগে শীর্ষস্থান দখল করেছে স্প্যানিশ ক্লাব। ২০২৩-২৪ মৌসুমে যাদের আয় হয়েছে ১.০৫ বিলিয়ন ইউরো। এই মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লা লিগা শিরোপা ঘরে তুলেছে।     

আয়ের দিক দিয়ে ম্যানচেস্টার সিটি আবার দুই নম্বরে জায়গা করে নিয়েছে। তাদের রাজস্ব ৭০৮ মিলিয়ন ইউরো। সিটিজেনরা ওই মৌসুমে জিতেছে টানা চতুর্থ প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ ও ইউরোপিয়ান সুপার কাপ। 

শীর্ষ পাঁচের বাকি দল যথাক্রমে পিএসজি (৬৮১ মিলিয়ন ইউরো), ম্যানচেস্টার ইউনাইটেড (৬৫১ মিলিয়ন ইউরো) ও বায়ার্ন মিউনিখ (৬৪৬ মিলিয়ন ইউরো)। 

মূলত ম্যাচের দিনের আয় থেকেই বেশি রাজস্ব পেয়েছে রিয়াল মাদ্রিদ। গত বছরের তুলনায় সেটার পরিমাণ ছিল দ্বিগুণ- ২১০ মিলিয়ন ইউরো। আর সেটা সম্ভব হয়েছে বার্নাব্যু স্টেডিয়ামের সংস্কারের পর। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা, টিকিট মূল্য ও প্রিমিয়াম হসপিটালিটির সেবা বাড়ায় আয়ে সেটার প্রভাব পড়েছে।

একইভাবে বার্সেলোনার ন্যু ক্যাম্পে সংস্কার কাজ চলায় ছোট স্টেডিয়ামে খেলতে হচ্ছে তাদের। যে কারণে ম্যাচের দিনের আয় কমেছে কাতালানদের। মানি লিগে তাই চার নম্বর থেকে বার্সা ছয় নম্বরে নেমে গেছে।   

/এফআইআর/  
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি