ম্যানসিটি থেকে এসি মিলানে ওয়াকার 

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫, ১১:১৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১১:১৮

ধারে ম্যানচেস্টার সিটি থেকে ইতালির এসি মিলানে যোগ দিয়েছেন ইংল্যান্ড রাইট ব্যাক কাইল ওয়াকার। ৩৪ বছর বয়সী মৌসুমের বাকি অংশে ইতালিয়ান লিগ সিরি আ’তে খেলবেন। গ্রীষ্মে এই চুক্তি আবার স্থায়ী হওয়ার সুযোগ থাকছে।  

সিটির অধিনায়ক হিসেবে দুঃসময় কাটিয়েছেন ওয়াকার। ১৫ ডিসেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ডার্বিতে হারের পর শুরুর একাদশে খেলেননি। 

এসি মিলানে চলে যাওয়ায় সিটির সঙ্গে ওয়াকারের লম্বা সময়ের সম্পর্কের ইতি ঘটেছে। টটেনহ্যাম থেকে ২০১৭ সালে সিটিতে যোগ দিয়েছিলেন। সেখানেই প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেয়েছেন ৬বার। ২০২৩ সালে পেপ গার্দিওলার অধীনে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। 

সোশ্যাল মিডিয়ায় ওয়াকার লিখেছেন, ‘ম্যানচেস্টার সিটি... শুরুটা কোথা থেকে করবো? ২০১৭ সালে ক্লাবটিতে যোগ দেওয়ায় আমার স্বপ্ন সত্যি হয়েছিল। সাত বছর পর ১৭টি ট্রফি জিতে; যেখানে চ্যাম্পিয়ন্স লিগ এবং বিখ্যাত ট্রেবল জয়ের স্মৃতি, এমনটা ছিল ছেলেবেলার স্বপ্ন।’

এই মৌসুমে সিরি আ’য় আট নম্বরে অবস্থান করছে মিলান। তবে চ্যাম্পিয়ন্স লিগে টানা ৫ জয়ে শেষ ষোলোতে সরাসরি জায়গা পাওয়ার পথে তারা। 

ইতালিতে নিজের ইংল্যান্ড সতীর্থদের সঙ্গেই এক ক্লাবে খেলার সুযোগ পাচ্ছেন। সান সিরোতে রয়েছেন ফিকায়ো টোমোরি, ট্যামি আব্রাহাম ও রুবেন লফ্টাস চিক। সেই ক্লাবটিতে যোগ দিতে পেরে রোামাঞ্চ অনুভব করছেন ওয়াকার, ‘এসি মিলানে যোগ দিতে পেরে গর্বের পাশাপাশি অনেক আনন্দিত আমি। এমন এক ক্লাব যার ইতিহাস ভীষণ সমৃদ্ধ এবং ছোটবেলা থেকে অনুসরণ করে আসছি।’ 

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের