দেশের বাইরে দুই ফুটবলারকে খেলতে পাঠাবে না বাফুফে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জানুয়ারি ২০২৫, ২০:৪০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২০:৪০

ভুটানের ঘরোয়া নারী ফুটবল লিগের দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের দুই ফুটবলার মাসুরা পারভীন ও শাহেদা আক্তার রিপা। কিন্তু তাদেরকে খেলতে পাঠাবে না বাফুফে। 

এই প্রসঙ্গে বাফুফের নারী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার  কিরণ সোমবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘প্রথমত ভুটানের লিগে মাসুরা ও শাহেদা আক্তার রিপা যে খেলবে সেই ব্যাপারে আনুষ্ঠানিক কোনও চিঠি আসেনি। দ্বিতীয়ত জুনে এশিয়ান কাপের বাছাই খেলবো আমরা। সেটাকে লক্ষ্য করেই অনুশীলন হবে, যে কারণে মনে হয় না কাউকে ছাড়া সম্ভব হবে।’

সোমবার নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলারের ঢাকায় আসার কথা। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে এতদিন সাবিনারা অনুশীলন করতেন। কিন্তু স্টেডিয়ামে নতুন টার্ফ স্থাপনের কারণে আপাতত সেখানে অনুশীলন সম্ভব না। যে কারণে বুয়েটের মাঠে হচ্ছে মেয়েদের অনুশীলন। কিরণ বলেছেন,‘আমি জানি বুয়েটের মাঠ একটু শক্ত। তবে আমরা সেখানে পানি দেওয়ার ব্যবস্থা করবো। মাঠটা অনুশীলনের উপযোগী করা হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী