রোমাঞ্চকর রাতের অপেক্ষায় চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫, ১২:১২আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১২:২৪

রোমাঞ্চকর রাতের অপেক্ষাতে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগ। গ্রুপ পর্বে ৩৬ দলের মধ্যে ২৫ দলেরই ভাগ্য নির্ধারণ হয়ে যাবে আজ বুধবার। একই সময় রাত ২টায় ১৮ ম্যাচের সবগুলোই মাঠে গড়াবে। 

লিগ পর্ব থেকে ২৪টি দল সুযোগ পাবে নক আউটে। শীর্ষ আট দল সরাসরি খেলবে শেষ ষোলোয়। আর ৯ থেকে ২৪তম অবস্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে আরও আটটি দল শেষ ষেলোয় বাকি আটের সঙ্গে যোগ দেবে। 

সবচেয়ে বিপদে রয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহে পিএসজির কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর এখন ছিটকে যাওয়ার পথে রয়েছে তারা। প্লে-অফে যেতে তাদের সমীকরণ খুব সহজ। ক্লাব ব্রুগাকে হারাতেই হবে। ব্যর্থ হলে ছিটকে যাওয়া নিশ্চিত। 

জায়ান্ট হিসেবে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের প্লে-অফ নিশ্চিত। কিন্তু শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোয় যেতে হলে অন্য ম্যাচের ফলগুলোও তাদের অনুকূলে থাকতে হবে। বায়ার্ন রয়েছে টেবিলের ৯ নম্বরে আর রিয়াল মাদ্রিদ ২৪ নম্বরে। আজ রাতে লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব ব্রেস্ত। বায়ার্নের প্রতিপক্ষ ব্রাতিস্লাভা।   

রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি অবশ্য সতর্কবার্তাই দিয়ে রাখলেন ম্যাচের আগে, ‘আমার মনে হয় দল উন্নতি করছে। কিন্তু এখনও তারা সেরাটা দেখায়নি। যদিও লক্ষ্যের কাছাকাছি অবস্থাতে আছি।’ 

শীর্ষ আট নিশ্চিত হয়েছে যাদের: লিভারপুল ও বার্সেলোনা।

শীর্ষ ২৪- এ থাকা নিশ্চিত দল: আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেতিকো মাদ্রিদ, এসি মিলান, আতালান্তা, বেয়ার লেভারকুসেন, অ্যাস্টন ভিলা, মোনাকো, ফেইনুর্ড, ব্রেস্ট, বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও সেল্টিক। 

এখনও অনিশ্চিত: পিএসভি, ক্লাব ব্রুগা, বেনফিকা, পিএসজি, স্পোর্তিং, স্টুটগার্ট, ম্যানচেস্টার সিটি, দিনামো জাগরেব, শাখতার দোনেৎস্ক

বাদ পড়েছে: বোলোগনা, স্পার্তা প্রাগ, লাইপজিগ, জিরোনা, রেড স্টার, স্টার্ম গ্রাজ, সলসবুর্গ, স্লোভান ব্রাতিস্লাভা ও ইয়াং বয়েজ। 

 

/এফআইআর/    
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি