প্লে-অফে সিটিকে প্রতিপক্ষ হিসেবে চায় না রিয়াল

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫, ১২:০৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১২:০৯

চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফ নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ ষোলোয় উঠতে পরবর্তী পর্বে পাড়ি দিতে হবে কঠিন পথ। প্লে-অফে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে নাম উঠছে ম্যানচেস্টার সিটির। 

নতুন ফরম্যাটে প্লে-অফে রিয়াল মাদ্রিদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শুধু ম্যানসিটিই না, নাম উঠেছে সেল্টিকেরও। রিয়াল মাদ্রিদ অবশ্য সিটিকে কোনওভবেই প্রতিপক্ষ হিসেবে পেতে চাচ্ছে না। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি যেমন বলেছেন, ‘আমরা সিটির বিপক্ষে খেলতে চাই না। তবে শেষ পর্যন্ত যদি খেলতেই হয়, তাহলে অন্য সময় যেভাবে খেলতাম, সেভাবেই খেলবো।’  

দুই লেগের প্লে-অফ হবে ফেব্রুয়ারিতে। দ্বিতীয় লেগটি হবে ঘরের মাঠে। ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার। তার পরেই বোঝা যাবে আসল চিত্র। তবে সিটিকে কেন তারা এড়িয়ে যেতে চান এর ব্যাখ্যায় আনচেলত্তি বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে সিটির সম্ভাবনাই সবচেয়ে বেশি।’

ড্র নিয়ে মুভিস্টারকে রিয়ালের কোচ বলেছেন, ‘এটা শুধু ড্র। যা হওয়ার তা হবেই। কিন্তু এটা মাথায় রাখতে হবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে সবগুলো ম্যাচ জিততে হবে।’

টুর্নামেন্টে বাজে সূচনা হওয়াতেই সরাসরি শেষ ষোলোয় যাওয়ার সুযোগ হারিয়েছে রিয়াল। প্রথম ৫ ম্যাচে হেরেছে ৩টি। এখন তো প্লে-অফে খেলেই যেতে হবে। আনচেলত্তি তাই আফসোস করে বলেছেন, ‘টুর্নামেন্টের শুরুর দিকে আমাদের জেগে ওঠার প্রয়োজন ছিল। এখন এটা মেনে নিতে হবে।’

/এফআইআর/ 
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী