ভারতের বিপক্ষে হামজাকে নিয়ে ৩৮ জনের বাংলাদেশ দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে। ম্যাচটি হবে মেঘালয়ের শিলংয়ে। তার আগে লাল সবুজ দলের কোচ হাভিয়ের কাবরেরা ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। আজ সেই দলে ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী আছেন। ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া এফসিতে খেলা ফরোয়ার্ড ফাহমেদুল ইসলামকেও দলে টেনেছেন স্প্যানিশ কোচ।

নিয়মিত অধিনায়ক জামাল সবশেষ মালদ্বীপের বিপক্ষে ছিলেন না। এবার নতুন করে ডাক পেয়েছেন।

দুজনের মতো প্রাথমিক দলে আরও একাধিক খেলোয়াড় প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন। কেউ কেউ নতুন করে জায়গা করে নিয়েছেন। যেমন তেকাঠির নিচে মোহামেডানের গোলকিপার সাকিব আল হাসান, রক্ষণে মোহামেডানের জাহিদ হোসেন শান্ত, ফরোয়ার্ডে আরিফ হোসেন এবং এবারের লিগে স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা আল আমিন আছেন।

ফাহমেদুল ইসলাম

এছাড়া মাঝে বিরতি দিয়ে জাতীয় দলে নতুন করে ডাক পেয়েছেন তারিক কাজী, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিম।

বাংলাদেশের প্রাথমিক দল:
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।

ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন,তারিক কাজী,তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী