সেভিয়াকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমালো ১০ জনের বার্সা

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৮

ধুঁকতে থাকা সেভিয়ার বিপক্ষে রবিবার লা লিগায় ৪-১ গোলে জিতলো বার্সেলোনা। স্কোর দেখে সহজ মনে হলেও জয় পেতে ঘাম ছুটেছে কাতালান জায়ান্টদের। একজন কম নিয়ে খেলে পাওয়া তিন পয়েন্টে শীর্ষ দল রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ঘুচিয়েছে তারা।

এই জয়ে তিনে থাকা বার্সার মোট পয়েন্ট ৪৮, দ্বিতীয় দল অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এক এবং শীর্ষ দল রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট দূরত্বে তারা। আগের দিন দুই মাদ্রিদের ১-১ গোলে ড্রয়ের সুযোগের সদ্ব্যবহার করলো হ্যান্সি ফ্লিকের দল।

রবার্ট লেভানডোভস্কি সপ্তম মিনিটে গোলমুখের খুব কাছ থেকে লক্ষ্যভেদী শটে বার্সাকে এগিয়ে দেন। কিন্তু এক মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান রুবেন ভারগাস।

দুই দল সমতায় থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের দুই মিনিট পর বদলি খেলোয়াড় ফারমিন লোপেজের গোলে ফের এগিয়ে যায় বার্সা। বক্সের বাইরে থেকে ৫৬তম মিনিটে চমৎকার স্ট্রাইকে ব্যবধান বাড়ান রাফিনিয়া।

পাঁচ মিনিট পর জিব্রিল শোকে পদাঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন লোপেজ। ১০ জন নিয়ে বাকি সময় খেলেও সেভিয়াকে আটকে রাখতে সফল হয় বার্সা। এবং ৮৯তম মিনিটে এরিক গার্সিয়ার হেডে চতুর্থ গোলও করে।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের