আল নাসরে চুক্তির মেয়াদ বাড়ছে রোনালদোর

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯

গত সপ্তাহেই বয়স চল্লিশ ছুঁয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। তিনি যে সহসাই থামছেন না তার ইঙ্গিতও মিলছে। সৌদি ক্লাব আল নাসরের হয়ে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে যাচ্ছেন পর্তুগিজ ফরোয়ার্ড। বার্তা সংস্থা এএফপি সৌদি ক্লাবটির এক কর্মকর্তার বরাতে এমন তথ্য নিশ্চিত করেছে। নতুন চুক্তির ফলে তিনি সৌদি ক্লাবটিতে থাকবেন ২০২৬ সালের জুন পর্যন্ত। 

 অবশ্য ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, রোনালদো আল নাসরের সঙ্গে সমঝোতাতে পৌঁছালেও চুক্তিটি এখনও সই হয়নি। হয়তো কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

রোনালদোর চলতি চুক্তির মেয়াদও শেষের পথে। সেটার মেয়াদ আগামী জুন পর্যন্ত। 

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস তারকা আল নাসরে যোগ দেন ২০২৩ সালের জানুয়ারি। তার পর থেকে ক্লাবটিতে ৯০ ম্যাচ খেলেছেন। করেছেন ৮২ গোল। গত আগস্টে রোনালদো এমন ইঙ্গিতও দেন যে, তিনি নিজের পেশাদার ক্যারিয়ার আল নাসরেই শেষ করবেন। সেটা হতে পারে খুব শিগগির কিংবা আরও দুই-তিন বছর পর! 

/এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি