রিয়াল ম্যাচে অ্যাকাঞ্জিকে পাচ্ছে না ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৫

চ্যাম্পিয়ন্স লিগে বাঁচা মরার লড়াইয়ে ডিফেন্ডার ম্যানুয়েল  অ্যাকাঞ্জিকে দ্বিতীয় লেগে পাচ্ছে না ম্যানসিটি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্লে-অফের প্রথম।লেগে পেশির চোট পান তিনি। কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন অ্যাকাঞ্জি।

৩-২ গোলে প্রথম লেগ হেরে যাওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ওঠা নিয়ে শঙ্কায় সিটিজেনরা। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে খেলবে তারা।

অ্যাকাঞ্জির ইনজুরি কতটা গুরুতর তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিক স্ক্যান রিপোর্ট অনুযায়ী অন্তত কয়েক সপ্তাহের জন্য এই সেন্টার ব্যাককে মাঠে দেখা যাবে না।

পরের তিন ম্যাচে ২৯ বছর বয়সীকে দেখার কোনও সম্ভাবনা নেই। রিয়াল ম্যাচ ছাড়াও প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ও লিভারপুলের বিপক্ষে দেখা যাবে না তাকে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম