ব্রাইটনের মাঠে আবার হারলো চেলসি

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩০

এক সপ্তাহের ব্যবধানে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মাঠে হার দেখলো চেলসি। শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগে কাওরু মিতোমার চমৎকার গোল ও ইয়ানকুবা মিনতেহর জোড়ায় ব্লুদের উড়িয়ে দিয়েছে তারা।

সিগালদের জয় এসেছে ৩-০ গোলে। এক সপ্তাহ আগে এই আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছিল চেলসি।

নিকোলাস জ্যাকসন ও মার্ক গুইয়ুর ইনজুরির পরও বল দখলে আধিপত্য দেখিয়েছে চেলসি। কিন্তু লক্ষ্যে কোনও শটই রাখতে পারেনি! এই হারে তারা ৪৩ পয়েন্ট নিয়ে চারেই আছে। ৩৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ব্রাইটন।

স্বাগতিক কিপার বার্ট ভারব্রুগেনের লম্বা কিকে পাঠানো বল মাঝমাঠের খানিকটা উপরে পেয়ে ডান পা দিয়ে নিয়ন্ত্রণে নেন মিতোমা। জাপানিজ ফরোয়ার্ড তারপর কাট করে বক্সে ঢুকে বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান।

চেলসির গোলের একমাত্র সুযোগ এসেছিল ৩৫তম মিনিটে, যখন অধিনায়ক এঞ্জো ফের্নান্দেজ হেড করে জালে বল জড়ান। কিন্তু ব্রাইটন ডিফেন্ডার জোয়েল ভেল্টম্যানকে ধাক্কা দেওয়ার শাস্তি পান তিনি, বাতিল হয় গোল।

তিন মিনিট পর দুই গোলে পিছিয়ে পড়ে চেলসি। বক্সের ভেতরে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দানি ওয়েলব্যাক ঠেলে দেন মিনতেহর কাছে। তিনি ব্রাইটনের সাবেক ফুল ব্যাক মার্ক কুকুরেল্লার ট্যাকল এড়িয়ে জাল কাঁপান।

নখদন্তহীন চেলসির জালে আরেকবার বল জড়িয়ে দেন মিনতেহ। ৬৩তম মিনিটে আবারও কুকুরেল্লাকে বোকা বানিয়ে স্বপ্নের গোল করেন তিন।

আরও দুইবার বল ঢুকতে পারতো চেলসির জালে। ৭৩তম মিনিটে মিতোমার শট সরাসরি কিপারের হাতে চলে যায়। ৮৫তম মিনিটে ভেল্টম্যানও পোস্টে আঘাত করে।

প্রিমিয়ার লিগে তিন মাসেরও বেশি সময় পর ঘরের মাঠে জিতলো ব্রাইটন। গত ৯ নভেম্বর তারা সেই ম্যাচে ম্যানসিটিকে ২-১ গোলে হারায় সিগালরা।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি