বেলিংহ্যামের বিতর্কিত লাল কার্ডের ম্যাচে রিয়ালের ড্র

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৭

ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের দ্বিতীয় লেগে মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসে কিছুটা ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগায় এগিয়ে থেকেও তিন ম্যাচের জয়খরা কাটাতে পারেনি তারা, যা শুরু হয়েছিল এস্পানিওলের কাছে হার দিয়ে। তারপর অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এবার ওসাসুনার মাঠে ১০ জন নিয়ে ড্র করলো তারা।

১-১ গোলে হতাশার ড্রয়ের ম্যাচে আবারও বিতর্কিত হয়েছে রেফারিং। প্রতিপক্ষ বক্সে বেশ কয়েকটি ঘটনায় পেনাল্টির আবেদন জানালেও রেফারি তা প্রত্যাখ্যান করেন। অকারণে একবার কিলিয়ান এমবাপ্পের বুকে ধাক্কা দেন ওসাসুনা খেলোয়াড়। ভিনিসিয়ুস জুনিয়রের মুখেও একজন আঘাত করেন, কিন্তু শাস্তি দেওয়া হয়নি। এমবাপ্পেকে কনুইয়ের গুঁতো মারলেও ভিএআর দেখার প্রয়োজন মনে করেননি হোসে মানুয়েরা মন্তেরো।

এমন সব সিদ্ধান্তের পর ক্ষুব্ধ হয়ে পড়েন বেলিংহ্যাম। ইংলিশ মিডফিল্ডার রেফারির সঙ্গে তর্কে জড়ালে তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বলা হয়। ৩৯তম মিনিটে ১০ জনের দল হয় রিয়াল। ততক্ষণে অবশ্য এগিয়ে গিয়েছিল রিয়াল। ১৫তম মিনিটে এমবাপ্পে করেন গোল।

কিন্তু দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল হজম করে রিয়াল। ৫৫ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গা তাদের বক্সে ফাউল করেন। ভিএআরে পেনাল্টি রায় দেন রেফারি। আন্তোনিও বুদিমির পেনাল্টি থেকে ৫৮তম মিনিটে বাঁ পায়ের শটে জাল কাঁপান।

ধারণা করা হচ্ছে, রেফারির সঙ্গে তর্ক করায় চার থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বেলিংহ্যাম। সেটা হতে পারে মাদ্রিদ ক্লাবের জন্য বড় ধাক্কা। কারণ টানা তিন ম্যাচ জিততে না পারার খেসারত ভালোভাবেই দিতে হতে পারে শীর্ষস্থান হারিয়ে। ২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে এক নম্বরেই আছে তারা। তবে ৪৯ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ৪৮ পয়েন্টে পাওয়া বার্সেলোনা সেই জায়গাটি দখল করার সামনে।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী