৫০২ দিন পর গোলের দেখা পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৬

নেইমারের সঙ্গে গোলের দেখা নেই দীর্ঘদিন। সৌদি আরব থেকে শৈশবের ক্লাব সান্তোসে এসে অবশেষে ৫০২ দিন পর গোল খরা কাটিয়েছেন। তাও আবার সেটা করতে পেরেছেন পেনাল্টি থেকে। স্কোরশিটে নেইমারের নাম লেখানোর দিনে সাও পাউলো স্টেট চ্যাম্পিয়নশিপে আগুয়া সান্তাকে ৩-১ গোলে হারিয়েছে সান্তোস।  

সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল থেকে জানুয়ারিতে সান্তোসে যোগ দেওয়া নেইমার বক্সে ফাউলের শিকার হলে ১৪ মিনিটে স্পট কিক থেকে গোল করেছেন। তার পর একই ম্যাচে প্রথম অ্যাসিস্টেরও দেখা পেয়েছেন তিনি। তার সহায়তায় চতুর্থ বিভাগের দলকে সহজেই হারিয়েছে সান্তোস। 

৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বশেষ গোলটি ছিল আল হিলালে ২০২৩ সালের ৩ অক্টোবর। সৌদি ক্লাবটির হয়েও এটি ছিল তার একমাত্র গোল!      

সৌদি ক্লাবটিতে যোগ দিলেও সেখানে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন নেইমার। যার পেছনে বড় কারণ ইনজুরি। ক্লাবটিতে দেড় বছরের মধ্যে তার বেশির ভাগ সময় কেটেছে দর্শক হয়ে। যে কারণে পারস্পরিক সমঝোতাতে চুক্তির অবসান ঘটিয়েছে দুই পক্ষ।  

/এফআইআর/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী