সাফ জয়ী সবাই পাচ্ছেন একুশে পদক, মঞ্চে উঠবেন সাবিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৮

গত বছর দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তাদেরকে এবার একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশিষ্টজনদের পদক প্রদান করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রথমে নারী ফুটবল দলের সাফের ফাইনালে খেলা খেলোয়াড়দের পদক প্রদান অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাফুফে কাদের পাঠাবে তা নিয়ে বিপাকে পড়ে। কেননা পুরো দলটিতে খেলোয়াড় আছেন ২৩ জন। পরে বাফুফে দলের কোচ, খেলোয়াড় এবং কর্মকর্তাসহ ৩২ সদস্যকে আবারও আমন্ত্রণ জানাতে সংস্কৃতি মন্ত্রণালয়কে অনুরোধ করে। এ নিয়ে বাংলা ট্রিবিউনে একুশে পদক নারী ফুটবল দলের কয়জন পাবেন? শিরোনামে রিপোর্টও হয়েছিল।  

ওই প্রতিবেদনের পর এখন পুরো ৩২ জনের দলই থাকছে অনুষ্ঠানে। ২৩ ফুটবলার ও কোচ-কর্মকর্তাসহ বাকি ৯ জনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে মন্ত্রণালয়। এছাড়া বাফুফে কর্মকর্তাদের জন্য পাঠানো হয়েছে ১০টি আমন্ত্রণপত্র।

অবশ্য অনুষ্ঠানে দলের সবাই আমন্ত্রণ পেলেও মঞ্চে উঠে তাদের সকলের প্রতিনিধি হিসেবে পদক নেবেন অধিনায়ক সাবিনা খাতুন। অন্যরা থাকবেন সামনের সারিতে। এছাড়া চার লাখ টাকা পুরস্কারও পাবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দল।

অনুষ্ঠানের আগে পুরস্কার নেওয়ার ড্রেস রিহার্সেলও আজ হয়েছে ওসমানী স্মৃতি মিলনায়তনে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী